জেনারেল রাইটিং পোস্ট ||| টাকাই সব ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে বেশি ভালো আছি।

IMG_20250624_220454_115.jpg




আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আমি জানি আমার ব্লগগুলো আপনাদের পড়তে বেশ ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমার জেনারেল রাইটিং "টাকাই সব" পড়ে নেওয়া যাক।

বর্তমান সমাজ ব্যবস্থায় টাকাএমন একটি মূল্যবান বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে এই টাকা যার কাছে আছে ঠিক তার মূল্য সমাজে প্রত্যেকটি জায়গায় আছে।টাকা থাকলে তার অন্য কোন বিষয় প্রয়োজন থাকে না,সে চরিত্রবান, শিক্ষিত, বংশীয় তার আচার ব্যবহার কেমন? এই বিষয়গুলো সমাজের চোখে তুচ্ছ হয়ে পড়ে। কিন্তু এক সময় সামাজে এই বিষয়গুলোর অনেক মূল্য ছিল,সে সময় টাকার মূল্য এত বেশি ছিল না।

কিন্তু বর্তমান সমাজে টাকার মূল্য বেশি হওয়ার কারণে সমাজে সবার মধ্যে ভাতৃত পূর্ণ সম্পর্ক বজায় থাকে না, সবার মধ্যে যে সঙ্ঘবদ্ধ একটা ভাব সেটি থাকে না, যার কারণে সমাজে সব সময় বিশৃঙ্খলা লেগেই থাকে এবং কে কাকে বিপদে ফেলে নিজেকে সম্মানজনক একটি জায়গায় নিয়ে যাবে এই প্রতিযোগিতায় সবাই কমর বেঁধে লেগেছে।

কিন্তু কখনো আমরা ভেবে দেখি না আমাদের জীবনটা খুব অল্প সময়ের। আর এই অল্প সময় আমরা এই পৃথিবীতে বসবাস করবো, এরপরে দীর্ঘ সময়ের জন্য আমরা পর পারে মহান আল্লাহতালার ডাকে চলে যাব। যে জায়গা থেকে আমাদের অন্য কোন জায়গায় স্থানান্তরের ব্যবস্থা নেই, যেখানে অনন্তকাল থাকতে হবে কিন্তু এই ছোট্ট জীবনের কর্মফলের ওপর নির্ভর করবে ওই সময় অর্থাৎ অনন্তকাল আমরা কতটা ভালো থাকবো বা মন্দ থাকব।

তাই আমরা এই বিষয়টিকে যদি সবাই অনুধাবন করে একটু জীবনটাকে সবার সঙ্গে মিলেমিশে ভ্রাতৃত্ব পণ্য সম্পর্ক বজায় রেখে চলতে পারি এবং এই পৃথিবীতে ভালো কিছু কাজের নিদর্শন রেখে যেতে পারি তাহলেই হয়তোবা আমরা অর্থাৎ অনন্তকালে ভালো থাকার সম্ভাবনা থাকবে? মহান আল্লাহতালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, সবাইকে ওপারে ভালো রাখুক এবং বর্তমান সমাজে সবাই মিলেমিশে চলার তৌফিক দান করুক। আমিন

আমার পরিচয়


আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png