রেসিপি পোস্ট ||| ধনেপাতা ও তেলাপিয়া মাছের ভুনা ||| original recipe by @saymaakter

in আমার বাংলা ব্লগ3 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260222_173838_336.jpg




চলে এসেছে অনেক আনন্দের দিন মাহে রমজান মাহে। রমজান মানে নিজেকে সংযত রাখা অন্যায় কাজ থেকে দূরে থাকা মিথ্যা গীবত সবকিছু থেকে নিজেকে বিরত রাখা এবং সৃষ্টিকর্তাকে ভয় পেয়ে বিভিন্ন রকমের অন্যায় কাজ থেকে সরে আসা। একে অন্যের সাথে ভালো ব্যবহার করা।গরিবদের কষ্ট অনুভব করা। তাদের কষ্ট কিছুটা ভাগ করে নেওয়া। রমজান মাস চলে এলেই ব্যস্ততার যেন সীমা থাকে না। বর্তমান সময়ে যদিও সবাই প্রচুর ব্যস্ততার মাঝেই দিন পার করছে তারপরও এই সময়টা নারীদের অতিরিক্ত ব্যস্ততার মাঝে থাকতে হয়। যদিও রমজান মাস তারপরও সবদিকে সবকিছু ম্যানেজ করে ফটোগ্রাফি দিকেও আমাদের নজর দিতে হয় কারণ আমার প্রিয় কমিউনিটিতে পোস্ট করব বলে। তাই আমি আজ আপনাদের মাঝে একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হলাম। রমজান মাসে প্রচুর রান্না করতে হয় এবং এই রান্নার ফটোগ্রাফি গুলো আমাদের কে রান্নার পাশাপাশি করতে হয়। হয়ত দুই একটি ফটোগ্রাফি মিসটেক হয় ব্যস্ততার কারণে কিন্তু তারপরও অনেক ধৈর্য নিয়ে সব দিক ম্যানেজ করে ঠিকভাবে সবকিছু করার চেষ্টা করতে হয় সকলকে। আমি আজ আপনাদের মাঝে ধনেপাতা ও তেলাপিয়া মাছের ভুনা নিয়ে হাজির হয়েছি।রান্না করতে সবসময়ই ভালো লাগে। তবে রান্নায় নতুনত্ব আনতে আরো বেশি ভালো লাগে।তেলাপিয়া মাছ ধনেপাতা দিয়ে এভাবে ভুনা করলে কেটে বেশ মজা। তাই এই মজাদার রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরলাম চলনার কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

‎১। তেলাপিয়া মাছ।
‎২। ধনেপাতা।
‎৩। কাঁচা মরিচ।
‎৪। পেঁয়াজ।
‎৫। হলুদের গুঁড়ো।
‎৬। জিরাগুরো।
‎৭। মরিচের গুঁড়ো।
‎৮। লবণ।
‎৯। রান্নার তৈল।

IMG_20260211_125012_489.jpgIMG_20260211_125008_308.jpg
IMG_20260211_124944_177.jpgIMG_20260211_122837_159.jpg
IMG_20260211_122835_694.jpgIMG_20260211_122830_299.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

IMG_20260211_122802_614.jpgIMG_20260211_122746_111.jpg

‎প্রথমে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিয়েছি।

‎‎

💠দ্বিতীয় ধাপ💠

IMG_20260211_123846_177.jpgIMG_20260211_123310_025.jpg

‎এবার মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি।

‎‎

💠তৃতীয় ধাপ💠

IMG_20260211_124153_518.jpgIMG_20260211_123913_958.jpg

‎কড়াইয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

‎‎

💠চতুর্থ ধাপ💠

IMG_20260211_124158_302.jpg

‎কষিয়ে নেওয়া মসলায় ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি।

‎‎

💠পঞ্চম ধাপ💠

IMG_20260211_124205_176.jpg

‎এবার কিছুক্ষণ রান্না করে তার ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি।

‎‎

💠ষষ্ঠ ধাপ💠

IMG_20260222_173826_955.jpg

IMG_20260211_124924_062.jpgIMG_20260211_124913_482.jpg

‎সামান্য পানি দিয়ে আবারো কিছুক্ষণ রান্না করেছি।
‎আর এভাবে হয়ে গেল আমার "ধনেপাতা ও তেলাপিয়া মাছের ভুনা"। এবার "ধনেপাতা ও তেলাপিয়া" মাছের ভুনার একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

‎আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png













Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51