রেসিপি পোস্ট ||| মিষ্টি আলুর রসে ভরা কালো জাম ||| original recipe by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোষ্ট নিয়ে।যে কোনো ইউনিক রেসিপি তৈরি করে নিয়ে আপনাদের মাঝে হাজির হতে অনেক ভালো লাগে। তাই তো আর দেরি না করে চলে এলাম আপনাদের মাঝে লোভনীয় সেই রেসিপি নিয়ে। আমার বাংলা ব্লগে ইউনিক রেসিপি চেষ্টা করি সব সময় দেওয়ার জন্য। তাইতো নিত্য নতুন চিন্তাভাবনা ধারণা থেকে কিভাবে নতুনত্ব আনা যায় রেসিপিতে সেটাই আমি চেষ্টা করি সব সময়। আজকের রেসিপিটি ও ব্যতিক্রম নয়। এই রেসিপি এতটা টেস্ট ও মজাদার ছিল যা আমি নিজেও কল্পনা করতে পারিনি রেসিপিটি এত মজা হবে। অবশ্য আমি বললে হবে না আপনারা যদি নিজের তৈরি করে বাসায় না খান তাহলে বুঝতে পারবেন না।আজকের রেসিপি "মিষ্টি আলুর রসে ভরা কালো জাম"।এই রেসিপিটি তৈরি করার পর আমাকে আরেকবার বাসায় ট্রাই করতে হয়েছে কারণ বাচ্চাদের এত পছন্দ হয়েছে এইজন্য। আপনার ইচ্ছা করলে ছোট ছোট বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না তাদেরকে এই রেসিপি তৈরি করে দিতে পারেন।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।মিষ্টি আলু।
২।গুড়া দুধ।
৩।বেকিং পাউডার।
৪।চিনি।
৫।ফ্রুট কালার।
৬।ঘি।
৭।রান্নার তেল।
৮।ময়দা।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
প্রথমে মিষ্টি আলু গুলো সিদ্ধ করে নিয়েছি।
এবার মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি।
এবার মিষ্টি আলু গুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি।
এবার মিহি আলুগুলোর ভিতরে বেকিং পাউডার ময়দা ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি।
মেখে নেওয়া আলুগুলোর ভিতরে এক কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে আবারো সুন্দর করে মেখে নিয়েছি ।
এবার সেই আলুর খুমার গুলো হাতের সাহায্যে সুন্দর করে মিষ্টির শেভ করে নিয়েছি।
এবার সেই মিষ্টিগুলো রান্নার তেল দিয়ে হালকা আচে ভেজে নিয়েছি।
![]() | ![]() |
|---|
একটি ফ্রাই প্যানে চিনি দিয়ে মিষ্টির শিরা করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
যখন চিনির শিরাটি একটু ঘন হয়ে এসেছে তার ভিতরে ভেজে নেওয়া মিষ্টি গুলো দিয়ে অপেক্ষা করেছি।
![]() | ![]() |
|---|
চুলা থেকে নামিয়ে আবারো কিছুক্ষন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এভাবেই হয়ে গেল আমার "মিষ্টি আলুর রসে ভরা কালো জাম"।এই "মিষ্টি আলুর রসে ভরা কালো জাম" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩























