ডাই পোস্ট ||| হোমমেড কোকোনাট অয়েল ||| original diy by @saymaakter

in আমার বাংলা ব্লগ21 days ago


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20260123_121352_097.jpg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি একটু ব্যতিক্রম।আমি আজ আপনাদের মাঝে স্পেশাল হোমমেড কোকোনাট অয়েল নিয়ে হাজির হয়েছি।আসলে নিজের হাতে যদি কোন কিছু তৈরি করা যায় সেটার আনন্দই আলাদা। আর বিশেষ করে বর্তমান সময়ে অনেক প্রোডাক্ট রয়েছে ভেজাল। এই ভেজাল থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করেই বাসায় তৈরি করতে হয়। আমরা যদি অরজিনাল জিনিস পেতে চাই তাহলে আমাদের কষ্ট করতেই হবে। আর সেই পন্য তৈরি করে যদি সফল হই তাহলে তো আনন্দের কোন সীমা থাকে।নিজ হাতে তৈরি হোমমেড নারিকেল তেল মানেই ভরসা আর প্রকৃতির আসল উপহার। বাজারে কেমিক্যাল মেশানো তেল ব্যবহার করে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কিন্তু ঘরে বানানো নারিকেল তেল যেন এক টুকরো নিশ্চিন্ত স্বস্তি।তাজা নারিকেল থেকে ধীরে ধীরে তেল তৈরি করার প্রতিটি ধাপে থাকে যত্ন, ধৈর্য আর ভালোবাসা।

প্রথমে সুন্দর একটা নারিকেল নিতে হবে।আর সেই নারকেল থেকেই যত্ন ভালোবাসা দিয়ে প্রাকৃতিক ভাবে সুন্দর ভেজালমুক্ত একটি তৈল তৈরি করা সম্ভব। এই তৈল চুলের গোড়া শক্ত করবে। চুলে একটি শাইনি ভাব থাকবে।চুলগুলো হবে ঝকঝকে এবং সুন্দর।চলুন আর কথা না বাড়িয়ে "হোমমেড কোকোনাট অয়েল" কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

‎১।নারিকেল ।

IMG_20260122_190608_110.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

IMG_20260122_190525_677.jpg

‎প্রথমে নারিকেল গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নারিকেল কুড়িয়ে নিয়েছি ।

💠দ্বিতীয় ধাপ💠

IMG_20260122_190547_239.jpg

‎এবার নারিকেল গুলো ব্লেন্ডারে আবারো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ।

💠তৃতীয় ধাপ💠

IMG_20260122_200846_084.jpg

‎এবার ব্লেন্ড করা নারিকেল গুলো একটি পরিষ্কার কাপড় দিয়ে নারকেলের দুধগুলো ছেঁকে নিয়েছি ।

💠চতুর্থ ধাপ💠

IMG_20260123_115327_138.jpg

‎এবার সেই নারিকেলের দুধগুলো ফ্রিজে রেখে দিয়েছি।

‎‎

💠পঞ্চম ধাপ💠

IMG_20260123_115811_949.jpg

‎সেই নারকেলের দুধ থেকে উপরে একটি শরের মত মোটা প্রলেপ পড়ে।সেই প্রলেপটি আস্তে করে পানি থেকে সাইট করে নিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

IMG_20260123_115336_433.jpg

‎এবার একটি ফ্রাই প্যানে সেই নারকেলের মোটা সর গুলো কিছুক্ষণ জ্বাল করেছি।

💠সপ্তম ধাপ💠

IMG_20260123_121344_319.jpg

IMG_20260123_120419_504.jpgIMG_20260123_115811_949.jpg

‎হালকা আচে অনেকক্ষণ জ্বাল করার পর সেই নারকেলের দুধ থেকে তৈল বের হয়ে আসবে আর আস্তে আস্তে তার ভেতরে নারকেলের কিছু অংশ আছে এটা সাইট করে নিতে হবে । আর এভাবেই হয়ে গেল আমার "হোমমেড কোকোনাট অয়েল"। এবার "হোমমেড কোকোনাট অয়েল" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png