অনুভূতিমূলক পোস্ট ||| মনের কোঠায় আজও তুমি আমার বাংলা ব্লগ ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুভূতিমূলক পোস্ট "মনের কোঠায় আজও তুমি আমার বাংলা ব্লগ"।
আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যে কমিউনিটির প্রশংসা করলেও অনেক কম হবে। এই বাংলা ব্লগ কমিউনিটিতে আমরা যতগুলো ইউজার ছিলাম সবাই একজন আরেকজনের ভাই বোন। যদিও কারও সঙ্গে কারো কোন যোগাযোগ ছিল না কেউ কাউকে দেখে নি। কারো সঙ্গে কারো কোন পরিচয় ছিল না। কিন্তু এই কমিউনিটিতে এসে আমাদের সবার পরিচয় মিলে এবং সুন্দর একটি বাংলা ব্লগ পরিবার আমরা পাই।
আস্তে আস্তে আমাদের সম্পর্ক সবার সঙ্গে অনেক গাঢ় ও মধুর হয়। যে সম্পর্কগুলো শুধু ভাই বোনের সম্পর্কই বলা চলে। প্রতিটা দিন যায় আমাদের চ্যাটিংয়ে সবার সঙ্গে সবার যোগাযোগ কমেন্ট সবার পোস্ট দেখাদেখি। সব মিলিয়ে দিনগুলো ছিল অন্যরকম। আর সেটা তখনই ফিল করতে পেরেছি যখন একটি সময় কিছুদিন নেট ছিল না এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। প্রতিটি মুহূর্ত মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ঢুকতে পারবো। আর রমজান মাসে কত যে মজা হত।
ইফতারির পর সবার সঙ্গে কুশলাদি। সেহেরির পর তখনো একজন আরেকজনের সাথে চ্যাটিংয়ে কত রকমের গল্প হত। আসলে এখন এই দিনগুলো খুব মিস করি। যখন দাদার কন্ঠটা শুনতে পাইনা,দাদার কথাগুলো ও খুব মিস করি। কারণ আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্যই আমরা এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছিলাম। দাদার জন্যই আমরা এত সুন্দর একটি পরিবারের যুক্ত হয়ে আমরা মেয়েরা কিছুটা হলেও আর্থিক সহযোগিতা পেয়েছি কাজের মাধ্যমে এবং কিছুটা হলেও নিজেকে স্বাবলম্বী মনে করেছিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের মেয়েদের জন্য বিশাল কিছু একটা ছিল।
অনেকেই পরিবারের হাসি ফুটিয়েছিল এখানে অর্থ উপার্জন করে এটাই বা কম কিসের। এই কমিউনিটিতে আমরা অনেক কিছু শিখেছি।যার মাধ্যমে এত কিছু শিখেছি যে কিনা হাতে ঘড়ি দিয়েছে সব বিষয় সম্পর্কে তাকে ভুলে যায় কি করে। যখনই ডিসকর্ডে আসি এবং আমার বাংলা ব্লগে পোস্ট করি দাদার কথা খুব মনে পড়ে। বড় দাদা ছোট দাদা আপনাদের কথা কখনো ভুলতে পারবো না এবং অনেক দোয়া রইলো আপনাদের জন্য এবং আপনার পরিবারের জন্য ।সেই সাথে আমার প্রিয় এডমিন মডারেটর ভাই-বোনদের কথাও জীবনে ভুলতে পারবো না।আজ কেন জানি খুব মনে পড়ছিল আমার বাংলা ব্লগের সেই কথাগুলো। তাই আবেগে আপ্লুত হয়ে কিছু কথা লিখে ফেললাম। আর এটাই আমার বাংলা ব্লগের ভালোবাসা।মনের কোঠায় সব সময় আমার বাংলা ব্লগ রয়ে যাবে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



