DIY পোস্ট ||| সুন্দর ও আকর্ষণীয় ওয়াল হ্যাংগিং ||| original diy by @saymaakter.
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটু ব্যতিক্রম ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছি।অনেকদিন হলো ডাই পোস্ট করা হয় না। তবে ডাই পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। যে কোনো ডাই করতে একটু সময় লাগে এবং বুদ্ধি খাটিয়ে সেই ডাইগুলো তৈরি করতে হয়। কারণ হাতের তৈরি জিনিসগুলো দেখতে সুন্দর আকর্ষণীয় লাগে। যে কোনো হাতের কাজ দিয়েও আমরা ঘর সুন্দর করতে পারি। হাতের যেকোনো কাজ পরিপাটি ও সুন্দরভাবে করে যদি আমরা ওয়ালে টাঙিয়ে রাখে তাহলে সেই দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনও অনেক জিনিস আছে আমরা বাজার থেকে কেনার জন্য অপেক্ষা করি কিন্তু সেই জিনিসগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে নিজেরা তৈরি করি সেটাও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আমি আজ আপনাদের মাঝে ওয়াল হ্যাংগিংএর ডাই নিয়ে হাজির হয়েছি।অনেক সময় ঘরের ফেলে দেওয়া জিনিস থেকেও অনেক সুন্দর জিনিস তৈরি করা সম্ভব। আর এজন্য থাকতে হবে বুদ্ধি কালার কম্বিনেশন এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মনের জোর। অনেকদিন হলো বাসায় ফোন কেনার বক্সগুলো পড়ে আছে সেদিন হঠাৎ সেই বক্সের দিকে চোখ পরল। ফেলে দিতে গিয়ে হঠাৎ মনে হল দেখি এটা দিয়ে একটি ডাই তৈরি করি কেমন লাগে। যে ভাবনার সেই কাজ সঙ্গে সঙ্গে বসে পড়লাম ওয়াল হ্যাংগিং তৈরি করার জন্য। আসলে এতটা সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। চলনার কথা না বাড়িয়ে ওয়াল হ্যাংগিংটা কিভাবে তৈরি করেছে দেখে নেওয়া যাক।
উপকরণসমূহ
১।মোবাইলের বক্স।
২।মোটা কাগজ।
৩।রং।
৪।এন কে।
৫। কস টেপ ।
৬।ষ্ট্যাপলার।
৭।গাম।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
প্রথমে মোবাইল বক্সে রং করে নিয়েছি পিছন সাইটের সবদিকে।
এবার পিছন দিকে শুকানোর পর ভিতরের অংশে রং করে নিয়েছি।
মোটা একটি কার্ডবোর্ড কেটে নিয়ে সেটা ও রং করে নিয়েছি।
এবার গাম দিয়ে প্রত্যেকটি পার্ট লাগিয়ে নিয়েছি ।
স্ট্যাপলারের সাহায্যে প্রত্যেকটি অংশ লাগিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
পিছনের অংশ লাগানোর জন্য কাপড় দিয়ে কসটেপ লাগিয়ে নিয়েছি।আর এভাবেই হয়ে গেল আমার "সুন্দর ও আকর্ষণীয় ওয়াল হ্যাংগিং"। এবার "সুন্দর ও আকর্ষণীয় ওয়াল হ্যাংগিং" এর একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

















