ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter

in আমার বাংলা ব্লগ4 days ago


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজ প্রথম রোজা গেল একটু শারীরিকভাবে ক্লান্ত। তারপরও সৃষ্টিকর্তার কাছে হাজার বার শুকরিয়া আদায় করি সুস্থ আছি।

Messenger_creation_048CE49D-6A80-43F6-BD2D-6BB2EE2C918E.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "সবুজ প্রকৃতির ফটোগ্রাফি" পোস্ট নিয়ে।রমজান মাস মানে আমাদের মুসলমানদের প্রত্যেকের সিয়াম সাধনার মাস।এই রমজান মাসে প্রত্যেক মুসলমান ব্যক্তি চেষ্টা করে নিজের দিক থেকে যতটুকু পারে ভালো ভাবে থাকার জন্য। অনেকেরই বিভিন্ন রকমের বদ অভ্যাস আছে অনেকেই বিভিন্ন রকমের কাজে লিপ্ত তারাও এই রমজান মাসে সৃষ্টিকর্তার কাছে মাপ চেয়ে সঠিকভাবে রমজানের দিনগুলো পালন করে। আমরা সবাই ভাই বোন একে অপরের বিপদ আপদে চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার জন্য।

Messenger_creation_3C347E8E-45CC-4796-98B5-985643939044.jpeg

হয়তো সম্পূর্ণ ভাবে অনেকে অনেক কিছু দিতে পারে না তারপরও একটু সামর্থ্য আছে তারা চেষ্টা করে নিজের হাতে কিছু জিনিস মানুষের মাঝে বিতরণ করার জন্য।এই সাহায্য সহযোগিতার হাতটি যখন তারা বাড়িয়ে দেয় তখন সেই দরিদ্র মানুষটির মুখে একটু হলেও হাসি ফুটে আর সেই হাসিটি হল মহামূল্যবান হাসি।ফটোগ্রাফি করতে বরাবরই ভালো লাগে। বর্তমান সময়ে আবহাওয়া টা দুপুরের পরে এতটা গরম যে ছাদে উঠলে মনে হয় সিদ্ধ হয়ে যাব। আর দুপুরের পরে সময়ও পাওয়া যায় না কারণ রোজার মাস মানে অনেক ব্যস্ততা আর রোজার মাসে প্রত্যেকের ঘরে ঘরে কাজের চাপ টাও একটু বেশি থাকে।

Messenger_creation_4E80A374-26D4-4B6C-9CC5-5D599ECEB3A7.jpeg


যদিও কাজের চাপ তারপরেও আমার প্রিয় কমিউনিটিতে কি পোস্ট করব এই কথাটা সবার আগে মাথায় থাকে।তাই ছাদে গিয়ে কিছু গাছের ফটোগ্রাফি করে ফেললাম।আসলে ফুল গাছ ছোট্ট আগাছা এবং যে কোনো কিছুর ফটোগ্রাফি যদি সঠিকভাবে করা যায় অটোমেটিক সেই ফটোগ্রাফি ভালো লাগে। শুধু যে ঐতিহ্যবাহী জায়গা স্থান খুব স্পেশাল কোন গাছ ফুল হতে হয় তা কিন্তু নয়। একটি অযত্নে গড়া গাছটিকেও কিন্তু অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করা যায়। যদি অ্যাঙ্গেল, ছবি ওঠার ধরন, কালার, লাইটিং, ফোকাস সবকিছু সঠিকভাবে নিয়মমাফিক করা যায় তাহলেই সেই ফটোগ্রাফি অসাধারণ হয়। যদিও ফটোগ্রাফির সম্পর্কে আগে সেরকম ধারণা ছিল না কিন্তু বর্তমানে একটু হলেও শিখতে পেরেছি।

Messenger_creation_E63E1998-E292-4052-A6F6-84D2AA4B9B60.jpeg

তাই সব সময় চেষ্টা করি একটু ব্যতিক্রম ধরণের ফটোগ্রাফি করার জন্য আজ আমি আপনাদের মাঝে সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি আশা করছি আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগা যে কোন জিনিস যদি মায়া দরদ এবং মনের সৌন্দর্যকে ফুটিয়ে কারো মাঝে উপস্থাপন করা যায় তবে সেই জিনিস অসাধারণ।

Messenger_creation_9D9D15A2-42DD-48F4-BB1C-19783E7D5A91.jpeg

সত্যিই প্রাকৃতিক ও সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এই সৌন্দর্যগুলোকে যখন ক্যামেরা বন্দি করে রাখা হয় তখন সেটা ফটোগ্রাফি এবং মুহূর্তটা ধরে রাখা হয়। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না কিন্তু সেই সময়ের ভালো লাগাকে আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পারি।আর সেই ফটোগ্রাফি আমাদের জীবনে হয়ে থাকে স্মৃতি। এই স্মৃতিগুলো মাঝে মাঝে কথা বলে মনের অজান্তে।

Messenger_creation_A4401077-D96A-49F5-BF1C-42D7A8909405.jpeg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png













Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.046
BTC 64227.59
ETH 1856.23
USDT 1.00
SBD 0.41