রেসিপি পোস্ট ||| সবজি ও ডিমের মজার পাস্তা ||| original recipe by @saymaakter

in আমার বাংলা ব্লগ10 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20251216_184754_100.jpg




বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে ।
‎বিকেল কিংবা সন্ধ্যা যাই বলেন না কেন প্রত্যেকটি নারীর এই সময়ে মাথায় একটি কথা ঘুরপাক খায় এই সময় নাস্তা কি তৈরি করা যায় । আর প্রতিদিন একই রকম নাস্তা তৈরি করলে সেই খাবারটি খেতেও ভালো লাগেনা।একই রকম নাস্তা তৈরি হলে খাবারের প্রতি অনীহা জন্মে। তাইতো একটু চেঞ্জ করে খাবারের আইটেম নিত্যনতুনভাবে তৈরি করলে খাবারের প্রতি রুচিও বাড়ে। বাচ্চারাও আগ্রহ নিয়ে খাবারটি খায়। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "সবজি ও ডিমের মজার পাস্তা" নিয়ে।পাস্তা খেতে কমবেশি সকলেই পছন্দ করেন। তবে পাস্তার রেসিপি একেক জন একেক ভাবে তৈরি করে। মোটকথা যার যার মনের উপর ডিপেন্ড করে সে সেভাবেই রান্না করে। আমার নিজেরও পাস্তা খেতে খুব ভালো লাগে। তাই আজ পাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

‎১।পাস্তা।
‎২।আলু।
‎৩।ডিম।
‎৪।ফুলকপি।
‎৫।কাঁচা মরিচ।
‎৬।পিয়াজ ।
‎৭।রান্নার তৈল ।
‎৮।লবণ।

IMG_20251216_181035_013.jpg

IMG_20251216_181020_192.jpgIMG_20251216_181000_560.jpg

↩️প্রস্তুত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

IMG_20251216_180855_063.jpg

‎প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলু কেটে নিয়েছি।

‎‎

💠দ্বিতীয় ধাপ💠

IMG_20251216_180908_022.jpg

‎এবার ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি।

‎‎

💠তৃতীয় ধাপ💠

IMG_20251216_180935_566.jpg

‎কাঁচামরিচ রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

‎‎

💠চতুর্থ ধাপ💠

IMG_20251216_180919_834.jpg

‎পিয়াজ রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

💠‎পঞ্চম ধাপ💠

IMG_20251216_181503_546.jpg

‎আলু ফুলকপি ও পাস্তা সিদ্ধ করে নিয়েছি।

‎‎

💠ষষ্ঠ ধাপ💠

IMG_20251216_183240_679.jpg

‎এবার একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি মরিচ ও লবণ তৈল দিয়ে ভেজে নিয়েছি।

‎‎

💠সপ্তম ধাপ💠

IMG_20251216_183332_978.jpgIMG_20251216_183316_789.jpg

‎ভেজে নেওয়া পেঁয়াজ মরিচ কুচিতে ডিম দিয়ে সেই ডিমটি সুন্দর করে ভেজে নিয়েছি।

‎‎

💠অষ্টম ধাপ💠

IMG_20251216_184820_799.jpg

IMG_20251216_183803_127.jpgIMG_20251216_183400_984.jpg
IMG_20251216_183940_854.jpgIMG_20251216_183939_645.jpg

‎এবার সিদ্ধ করা আলু ফুলকপি পাস্তাগুলো সেই ভেজে নেওয়া ডিমে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।
‎যখন ভাজা হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল আমার "সবজি ও ডিমের মজার পাস্তা"। এবার "সবজি ও ডিমের মজার পাস্তা" র একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


rz7B1G1WqnyUHBsWzhkPCVvQMev4E5JtAs43LCxSLBzjtcArQXFuLZThWF1FU2NZbvjRcJscw355e5vcMHUJLNex3rr1oMd18cWp192yon...rZcVDkByttFERvR4Lm4y3P9bG9FfrVQuHLMfh771yrNsZfJm1uwkohncLbnfbqK3NYgSaHiRyA9e8bWtQYzscrRV8aZca9rq4NAQydGMd5mk4f6vCfyosCNafo.png

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png