জেনারেল রাইটিং পোস্ট ||| ছোট্ট শোনামনির আবদার ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলের সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিক্রম করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা ও মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগ গুলো আপনাদের কাছে ভালো লাগে তাইতো ব্লগ লেখার আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে।হাজারও ব্যস্ততার মাঝেও ব্লগ না লিখলে কেন যেন মনে হয় কি যেন কাজ বাকি পড়ে গেছে। আজকে আমি আপনাদের মাঝে জেনারেলের রাইটিং নিয়ে হাজির হতে চলেছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
আজকে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে বিভিন্ন কেনাকাটা এবং আমার নিজস্ব প্রোডাক্ট দেখার জন্য গিয়েছিলাম যে মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো কেমন চলে।এই কাজগুলো যখন মনোযোগ দিয়ে করছিলাম এমন সময় একটি পরিবার মার্কেট করছিল তাদের দিকে আমার নজর পড়ল। তারা ফুল ফ্যামিলি মার্কেট করার জন্য আসছে, তাদের সঙ্গে ছোট্ট একটি বাচ্চা তার বয়স হয়তো বা পাঁচ বছর হবে।
তারা তাদের পরিবারের পছন্দমত বিভিন্ন মার্কেটিং করছিল, এমন সময় তাদের এই পাঁচ বছরের বাচ্চাটি তার বাবাকে বলতেছে যে, বাবা আমি একটা কথা বলবো তুমি কি আমাকে সেটি নিয়ে দিবে, যদি তুমি নিয়ে দাও তাহলে আমি তোমাকে বলবো।তখন তার বাবা বলছিল তুমি বল কি নিবে, সেই বাচ্চাটি বারবার বলছিল না তুমি আগে আমার কাছে প্রমিস করো যে আমি যেটি চাবো তুমি সেটি নিয়ে দিবে।তখন তার বাবা বললো ঠিক আছে বাবা তুমি যা চাও আমি তা নিয়ে দিব।
এরপর বাচ্চাটি তার বাবাকে বলল যে আমার একটি ছোট্ট নকশি কাঁথা পাঞ্জাবী নিব,তখন দেখলাম সেই বাচ্চাটি আমাদের প্রতিষ্ঠানের একটি পাঞ্জাবী পছন্দ করলো এবং সেই পাঞ্জাবীটি তার বাবার থেকে কিনে নিল। এই বিষয়টি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, যে আমাদের হাতের কাজ এই ছোট্ট বাচ্চাটি পছন্দ করলো।তখন কাজ করার প্রতি তৃপ্তি আসল যে আমরা যে কাজগুলো করি আসলে আমাদের কাজ গুলো পছন্দ করার মত মানুষের অভাব নেই।
আজকের মত এখানেই শেষ করছি,আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো,সে পযন্ত বিদায় নিচ্ছি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।






