ফটোগ্রাফি পোস্ট ||| আমার প্রতিষ্ঠানের পাঞ্জাবির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।নিজের তৈরি যে কোনো জিনিস যখন পরিপূর্ণতা হয় সবাই বলে খুব সুন্দর তখন সত্যিই অনেক ভালো লাগে।একটু ব্যতিক্রম আনকমন পোশাকের সৌন্দর্যতা হাতের নিখুঁত কারুকাজ, কালার কম্বিনেশন, পোশাকের বৈচিত্র্যতা,আধুনিকতা ও রুচিশীল করতে সবকিছুই মাথায় রেখে কাজ করতে হয়।তাই আমরাও চেষ্টা করেছি আমাদের পোশাকে একটু ভিন্নতা আনতে।

এই ব্যতিক্রম ধরনের পাঞ্জাবির কিছু ফটোগ্রাফি নিয়ে আজ হাজির হয়েছি।আপনারা সবাই অবগত আছেন আমাদের একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কিছু ভাই বোন এবং অবহেলিত কর্মীদের নিয়ে কথা ভেবে এবং তাদেরকে নিয়েই পথ চলা। এই পথ চলা যেন দীর্ঘস্থায়ী হয় এটাই সব সময় কামনা করি। কখনো কখনো এই পথ চলা এসে থেমে যায় যখন হাতে আমাদের কাছে সেই পরিমাণ কাজ থাকে না।

আবার যখন কাজ আসে তখন তাদের মুখে হাসির যেন অন্ত নেই। কেননা অতিরিক্ত কাজ থাকলে তারা বেশি টাকা পাবে এবং তাদের ফ্যামিলিকে চালাবে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারবে। এটা আমাদের এই পৃথিবীতে ছোট বড় প্রত্যেকটি পরিবারেরই আশা থাকে তার পরিবারের মুখে হাসি ফোটানোর। কেউ হয়ত বেশি কিছু দিয়ে হাসি ফোটায় আবার কেউ হয়তো সামান্য কিছু দিয়ে পরিবারের হাসি ফোটানোর চেষ্টা করে। নিজের তৈরি পাঞ্জাবি শুধু একটি পোশাক নয়, এটি একজন মানুষের রুচি, সৃজনশীলতা ও ব্যক্তিত্বের প্রকাশ।

সুন্দর ডিজাইন নিখুঁত সেলাই আর আধুনিক কাটিং সব মিলিয়ে একটি পাঞ্জাবি হয়ে ওঠে অনন্য ও আকর্ষণীয়। বিশেষ করে উৎসব, ঈদ, বিশেষ দিনে সুন্দর পাঞ্জাবি পরলে মানুষের ব্যক্তিত্ব আরও উজ্জ্বলভাবে ফুটে ওঠে।পাঞ্জাবির ফটোগ্রাফি হলে বিষয়টি আরও বিশেষ হয়ে যায়। সঠিক আলো সুন্দর ব্যাকগ্রাউন্ড ভালো পোজ আর ক্যামেরার সঠিক অ্যাঙ্গেল একটি সাধারণ পাঞ্জাবিকেও প্রফেশনাল ও রাজকীয় লুক দিতে পারে।

নিজের তৈরি পাঞ্জাবির ছবি শুধু ছবি নয়, এটি একটি কাজের প্রচারও হতে পারে।পাঞ্জাবির সুন্দর ছবি পোস্ট করলে অনেক মানুষের নজর কেড়ে নেয় এবং নিজের ব্র্যান্ড বা ডিজাইন সম্পর্কে যখন সবাই প্রশংসা করে তখন মনটাও ভরে ওঠে।মনে হয় ১০ জনের মত আমিও কিছু একটা করতে পারছি।হয়তো বা সেই উচুস্থানে একেবারে দাঁড়াতে পারছি না তবে ধীরে ধীরে চেষ্টা করছি ওঠার জন্য।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




