স্বরচিত কবিতা পোস্ট ||| ভোট ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছে আমার স্বরচিত কবিতা নিয়ে।বর্তমান সময়টা চলছে চারিদিকে লাখো লাখো মানুষের ভিড়। এই ভিড় টা বর্তমানে হচ্ছে একটি জিনিসকে কেন্দ্র করে। আর সেটা হচ্ছে ভোট। ভোট আমাদের নাগরিক অধিকার। এই অধিকার থেকে কেউ কাউকে বিচ্ছিন্ন করতে পারে না। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব। তাইতো লাখো লাখো জনতা নিজের ভোটটি দেওয়ার জন্য চলে আসে দূর দূরান্ত থেকে তার গন্তব্য স্থানে। কে জিতবে এই ভোটে এটা নেই কারো জানা। কারণ আমরা সাধারণ মানুষ আমাদেরকে যে বেশি মূল্যায়ন করবে আমরা তাকেই বেছে নেব। আর এখানে অধিকার খাটানোর কিছু নেই এটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব। আমি আজ আপনাদের মাঝে ভোট নিয়ে একটি কবিতা লিখেছি। চলুন আর কথা না বাড়িয়ে কবিতায় কি লিখেছি দেখে নেওয়া যাক।
নীরবতা ভাঙ্গার স্লোগান,
ভোট জনগনের হাতে দেশের শাসক
ছোট এক কাগজ কলমের দাগ,
তার ভেতর থাকে কোটি মানুষের ভাগ।
ভোট মানে সবার স্বপ্ন
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার,
স্লোগান শান্তির আহ্বান ,
ধনী গরিব নেই কোন ভেদাভেদ
সবার সমান ক্ষমতা
ভোটে পায় মানুষ আস্থা
যেখানে বুক ফুলিয়ে সাহস নিয়ে,
সত্য কথা বলা ভোট দেওয়ার মনোভাব
ভোট গড়ে দেয় নতুন দিনের
নতুন নিয়ম জনতার সেবায়,
ভোট মানে জনতার বিশ্বাস
ভোট মানে নতুন সূর্য
অন্ধকার কে ভেদ করে আলোর দুর্জয় শক্তি।
ভোট মানে উজ্জ্বল ভবিষ্যৎ রঙ্গীন আকাশ
ভোট মানে শক্তি
ভোট মানে শান্তিময় দেশ
ভোট মানে জনগণের অধিকার
ভোট মানে জাগ্রত হই চলো সচেতন নাগরিক
ভোটেই হাসুক সোনার বাংলাদেশ
সততা ও আলোয় গড়ি সবুজ শ্যামল দেশ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



