জেনারেল রাইটিং পোস্ট ||| বিশ্বাস ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ6 days ago


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল পরিবার সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ductinh91-nature-7944405_1280.jpg
source



সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কথাটি একদম সত্য। এই যে দিন যাচ্ছে প্রকৃতি তার নিয়মমত চলছে। এতটাই কনকনে শীত এই শীত দেখতে দেখতে চলে গেল।শীতের সময় মানুষ শারীরিকভাবে একটু অসুস্থ বেশি হয়। বিশেষ করে বয়স্ক এবং ছোট বাচ্চারা ঠান্ডা জনিত সমস্যায় বেশি আক্রান্ত হয়। তবে এই সমস্যা একটু হলেও কমে যায় যখন শীতটা চলে যায়।


জীবন যতদিন থাকবে ততদিন সমস্যাও আছে এটার সমাধানও আছে। আর সবচেয়ে বড় কথা জীবনটাই হচ্ছে সংগ্রাম বা লড়াইয়ের। লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয়। আর এই লড়াইয়ের ভেতরে থাকে কত আশা প্রত্যাশা আলো অন্ধকার বিশ্বাস মরীচিকা অনেক কিছু। তবে প্রতিটি মানুষকে বিশ্বাসকে আঁকড়ে ধরে সততার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি আজ জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি "বিশ্বাস"।

বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী।
‎বিশ্বাস এমন একটি শব্দ যার ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবনের গভীর আশা ও আত্মবিশ্বাস। বিশ্বাস ছাড়া মানুষ অন্ধকারে বসবাস করে।যার কোন দিকে আলো নেই ভবিষ্যৎ নেই। মানুষের জীবনে প্রত্যেকটি সফলতার পেছনে কিছু না কিছু সম্পর্ক থাকে এবং অবদান থাকে কারো না কারো। আর এই অবদান সফলতার প্রধান হচ্ছে বিশ্বাস।



মনের জোর হচ্ছে বড় চোর মনের জোর তার দৃঢ় বিশ্বাস নিয়ে মানুষ অনেকটা পথ এগিয়ে যেতে পারে। নিজের উপর বিশ্বাস রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমার দ্বারা হবে না কেন অন্য কেউ পারলে আমি কেন পারব না সেই মুহূর্তে নিজের ওপর বিশ্বাস আর ভেতর থেকে শক্তি সৃষ্টি হয় তখন নিজেকে নতুন ভাবে গড়া যায় । বিশ্বাস মানুষকে ভয়কে জয় করতে শেখায়। হতাশাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।বিশ্বাস শুধু নিজে নিজেকেই করা নয় অন্য কেউ বিশ্বাস করার মত আস্থা থাকতে হয়।


‎পরিবার বন্ধু আত্মীয়-স্বজন এবং কি কোন মানুষের সাথে কিছুদিনের যোগাযোগ কিন্তু সে রক্তের কোন সম্পর্ক না তার মাধ্যমেও বিশ্বাস স্থাপন হতে পারে। বিশ্বাস এমন একটি জিনিস যেটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙ্গে যায় মন ভেঙ্গে যায় এবং মানুষ একা হয়ে যায়। তাই প্রতিটি মানুষের বিশ্বাস রক্ষা করা অনেক বড় একটি দায়িত্ব আর এই বিশ্বাস যদি রক্ষা না করতে পারে মিথ্যা প্রতারণার ছল নেয় তাহলে সে ধ্বংস হতে পারে। সবচেয়ে বড় কথা বিশ্বাস মনে প্রানে করতে হয় আল্লাহর উপর। আর আল্লাহর প্রতি যার আস্থা আছে সে কখনো পিছায়না।

আমরা কতনা বিপদের সম্মুখীন হই আর আল্লাহর উপর বিশ্বাস আছে জন্য ধৈর্যের সাথে এই বিপদগুলো মোকাবেলা করি।বিশ্বাস মানে অন্ধকার নয় বিশ্বাস মানে আশা ভরসা সামনে এগিয়ে যাওয়া এবং মনের ভিতর সাহস রাখা বিশ্বাস মানুষকে স্বপ্ন দেখায় স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার রূপ নিতে সাহায্য করে। বিশ্বাস ছাড়া মানুষ এগিয়ে যেতে পারে না তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং ভালো মানুষের উপর বিশ্বাস রাখতে হবে আমাদের কারণ বিশ্বাসই মানুষ কে মানুষ করে তোলে।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩