আমার স্বরচিত অনুভূতির কবিতা - ❤️ "তুমিহীনা " ❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ


22898.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি অনুভূতির কবিতা।কবিতা লিখতে সব সময় ভালো লাগে আমার। কিন্তু সময় হয়ে উঠে না সব সময় কবিতা লেখার।আজ বেশ কিছুদিন ধরে ফ্রি আছি তাই ভাবলাম আজ একটি কবিতা শেয়ার করি।ভালোবাসা,বিরহ সবকিছু নিয়েই কবিতা লিখতে ভালো লাগে আমার।তাই যেকোনো অনুভুতি নিয়ে কবিতা আমি লিখে থাকি।

আমার আজকের কবিতাটি অনুভূতি নিয়ে লেখা।আমার আজকের কবিতাটির নাম দিয়েছি আমি "তুমিহীনা"।আজকের কবিতাটির মূল বিষয় হলো কারো জীবনে যখন প্রিয় মানুষ আসে তখন সেই মানুষটিকে নিয়ে সে অনেকবেশি আশাবাদী,নির্ভরতার জায়গা নিয়ে বসে।প্রিয় মানুষটিকে ছাড়া সে অসহায় হয়ে পরে।প্রিয় মানুষটিকে ছাড়া জীবন যেনো থেমে যায়।এমন কিছু অনুভূতি নিয়েই মূলত আজকের কবিতাটি লেখা।আশাকরি প্রতিবারের মতো আমার আজকের কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি---

আজকের কবিতা- "তুমিহীনা


লেখা - শিমুল আক্তার


তুমিহীনা দিন কাটেনা
লাগে না মন ভালো
প্রহর কাটে একলা বসে
ভাবনা ভেবে ভেবে।

উদাসী হই তোমায় ভেবে
আবেগী হই মনে
তোমায় ছাড়া নিরবধি
বিরহ জাগে মনে।

একা ছিলাম ভালো ই ছিলাম।
জীবনে এলে তুমি
একা থাকা গেছি ভুলে
তোমায় পেয়ে জীবনে।

তুমি এসে জীবনে আমার
রাঙিয়েছো ভুবন
তোমায় ছাড়া কাটে না প্রহর
একা নিরবে নিভৃতে।

সাজিয়েছি জীবন আমার
তোমায় ভালোবেসে
পাশে থেকো তুমি আমার
সারাজীবন ধরে।

22834.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাGalaxyA16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

22899.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67618.15
ETH 1949.91
USDT 1.00
SBD 0.38