"সুগন্ধা বিচের বার্মিজ মার্কেট থেকে আচার কেনার অনুভূতি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
সুগন্ধা বিচের বার্মিজ মার্কেট থেকে আচার কেনার অনুভূতিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।প্রতিনিয়ত নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে আমাদের দিন কাটে।সেই থেকে কিছু ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি।আজকের লাইফ স্টাইল পোস্টটি কিছুদিন আগের।আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কক্সবাজার বেড়াতে যাওয়ার অনুভূতি গুলো। সে সময় ঘোরাঘুরি করে আমরা বার্মিজ মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে।কারন বার্মিজ মার্কেটে নানা রকমের জিনিস পাওয়া যায়।আর তার মধ্যে নানা রকমের আচার ও তারা তাদের দোকানগুলোতে সাজিয়ে রাখে।
আমি আমার চাচী শ্বাশুড়ি ও ননদরা সবাই মিলে একদিন বিকেলে গিয়েছিলাম আচার কেনার জন্য সুগন্ধা বিচের বার্মিজ মার্কেটে।ওখানে নানা রকমের আচার পাওয়া যায়।একটি দোকানে যাওয়ার পর সেই দোকানদার ভাইটি আমাকে বলছিল আপনি একটি করে আচার টেস্ট করে খেয়ে দেখে নিতে পারেন।ভালো না লাগলে নিতে হবে না।আমার কাছে এই বিষয়টি খুবই খারাপ লাগে খেয়ে টেস্ট করে নেওয়াটা।
আমি দোকানদার ভাইটিকে বললাম টেস্ট করে দেখতে হবে না।আপনি আমাকে বরই আচার,আমের আচার আর ফিক্সড আচার দিন।সেই ভাইটি আমাকে অনেক আচারের মধ্যে থেকে মজার মজার আচার গুলো বের করে দিয়েছিল।আমি আমার পছন্দ মতো আচার গুলো নিয়ে নিয়েছিলাম।এরপর আলুবোখারার একটি আচার বের করে দিল।কিন্তু আচারটি খেতে কেমন হবে বলাতে উনি আচারের প্যাকেটটি খুলে একটি প্যাকেট ছিঁড়ে আমার হাতে দিলেন।
ভাইটি আমাকে খেয়ে দেখতে বললেন।আর উনি আগেই বলেছিলেন আচারটি ভীষণ মজার।আমার ছেলে আর আমি আচারটি খেয়ে টেস্ট করলাম।যেহেতু ভাইটি না করার পরেও আচারের প্যাকেটটি ছিঁড়ে ফেলেছিল।তাই খেতে বাধ্য হলাম।সত্যি ই আলুবোখারার আচারটি খেতে খুবই সুস্বাদু ছিল।এরপর আমি আলুবোখারার আচারের প্যাকেটটিও নিলাম।আমার চাচী শ্বাশুড়ি ও ননদরা আচার নিল ওদের পছন্দ মতো।এরপর আমরা কেনাকাটা সেরে হোটেলে চলে গেলাম।এই ছিল আমার আচার কেনার অনুভূতি গুলো।আশাকরি আপনাদের কাছে আমার সুন্দর অনুভূতি গুলো ভালো লেগেছে।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | কক্সবাজার,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।










