জেনারেল রাইটিং পোস্ট - "মা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
মাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করবো জেনারেল রাইটিং পোস্ট।আজকের লেখার বিষয়টি খুবই স্পর্শকাতর।মা কে নিয়ে আজকের লেখাটি। মা শব্দটি খুবই ছোট।অথচ এই শব্দটি প্রতিটি সন্তানের মধ্যে স্পর্শকাতর জায়গায় জুড়ে থাকে।প্রতিটি সন্তানের কাছে মা একজন প্রিয় মানুষের জায়গা দখল করে নেয়।এই মানুষটি নিজের সুখ,বিলাসিতা,আরাম ভুলে গিয়ে সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়।
মা নামক এই মানুষটি আমাদের জন্য মঙ্গলময়।আমরা যখন কষ্টে থাকি,মন খারাপ হয় আমাদের,তখন মা নামক মানুষটি আমাদের মনকে বুঝতে পারে।আর তখন সে নিজের মতো করে সন্তানের কষ্ট কে লাঘব করে দেয়।সন্তানের কথা ভেবে মা কতোই না কষ্ট ভোগ করে।এই মা যখন বয়সের ভারে ভেঙে পরে তখন প্রতিটি সন্তানের উচিত তার পাশে থাকা।আজ আমার বাবা বেঁচে নেই,মা ই আমাদের একমাত্র অবলম্বন বেঁচে থাকার জন্য,ভালো থাকার জন্য। সেই মা কে ভালো রাখতে আজ আমাদের কতোই না চেষ্টা করে যাওয়া।
মা কে নিয়ে বাঁচতে চাই।মায়ের পাশে থাকতে চাই।কোন কষ্ট, কোন আঘাত যেনো মা না পায় সেই চেষ্টা ই করতে।চাই।আজ বাবা বেঁচে থাকলে এতোটা ভাবনা মাকে নিয়ে ভাবতে হতো না।বাবা নেই মা একদম নিঃস্ব হয়ে গেছে।মায়ের অনুভূতিতে যেনো নিঃসঙ্গতা ভর না করে বসে সেই চেষ্টাই সন্তান হিসেবে করে যাওয়া আমাদের দায়িত্ব।
মা যেভাবে আমাদেরকে কষ্ট করে বড় করেছেন,আমরা ও সেই মাকে আগলে রাখবো সবকিছু থেকে।মা কে বুঝতে দিব না মা যে আজ বড্ড একা হয়ে গেছেন।মায়ের খোঁজ খবর রাখা প্রতিটি সন্তানের উচিত।মা কি করলে ভালো থাকে,আনন্দ পায় সেই কাজ গুলোই আমাদেরকে করতে হবে।মা ছাড়া পৃথিবী আমার শূন্য।বাবা পৃথিবী থেকে বিদায় নেয়ার পর অনেক বেশী ভেঙে পরেছিলাম আমি।মায়ের মুখ দেখে সেই কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়ে বেঁচে আছি।
মায়ের ভালোবাসা অন্য কিছুতে পাওয়া যায় না।তাই নিঃস্বার্থ ভালোবাসা পেতে মাকে সুস্থ রাখতে হবে আমাদের।মা কে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে।মহান আল্লাহ রাব্বুল আলামীন মায়ের সম্মান দিয়েছেন সবার উপরে।"মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত।"সেই মা কে যেনো আমরা অবহেলা না করি।মা কে ভালো রাখার জন্য চেষ্টা করে যাওয়া সন্তান হিসেবে আমাদের সবার কর্তব্য।
আজ এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।



