আমার স্বরচিত আবেগের কবিতা - ❤️ "নতুন ভোরে নতুন আলোয় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত আবেগের কবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি কবিতা পোস্ট।কবিতা লিখতে সব সময়ই ভীষণ ভালো লাগে।যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করে করে এখন কবিতা লিখতে পারছি।আপনাদের অনুপ্রেরণায় আজ এতোটা লেখার প্রতি আগ্রহ হয়েছে আমার।
আমার আজকের কবিতাটি আমি আবেগময় অনুভূতি নিয়ে লিখেছি।আমার আজকের কবিতাটির নাম দিয়েছি আমি "নতুন ভোরের নতুন আলোয়"।আজকের কবিতায় ভালোবাসার আবেগকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ভালোবাসার মানুষটিকে পেয়ে নতুন আলো যেনো চোখে মুখে ফুটে উঠে।প্রিয় মানুষটি আপন করে নেয় এতোটা যেনো তাকে ছাড়া একদম ভালো লাগেনা।তারই অপেক্ষায় বসে থাকতে ও ভালো লাগে।প্রিয় মানুষটি এতো যত্নে রাখে যে তার সাথে সুখে-দুঃখে জীবন কাটাতে ও ভালো লাগে। ভরসার জায়গা হয় সেই প্রিয় মানুষটি।এমন কিছু অনুভূতি নিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি-----
আজকের কবিতা- "নতুন ভোরে নতুন আলোয়"
লেখা - শিমুল আক্তার
নতুন ভোরের নতুন আলোয়
নতুন একটি দিনে
ভালোবেসে কাছে এসে
আপন করে নিলে।
তোমাকে ছাড়া লাগেনা ভালো
অপেক্ষায় বসে থাকি
তোমার মুখের মিষ্টি বানী
শুনতে ভালো লাগে।
হাত বাড়িয়ে নিয়েছ টেনে
আপন করে মোরে
সুখ খুঁজে পাই তখন আমি
তোমার বুকের মাঝে।
যত্ন করে রেখেছো আমায়
আনন্দ আর সুখে
তোমায় নিয়ে কাটবে জীবন
সুখে আর দুঃখে।
ভালোবাসার মায়া তুমি
তুমি আমার আশা
তোমায় নিয়ে বেঁচে রবো
তুমি আমার ভরসা।
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা পোস্ট |
|---|---|
| ক্যামেরা | GalaxyA16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।




