DIY Post -- ❣️ "ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি "

in আমার বাংলা ব্লগ2 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরিঃ


24737.jpg

24740.jpg

24738.jpg

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট।ডাই পোস্ট করতে সব সময় ভীষণ ভালো লাগে আমার।নরম ক্লে দিয়ে মনের মতো সবকিছু ই চাইলে তৈরি করা যায়। আর তৈরি করে নেয়ার পরে দেখতে খুবই সুন্দর হয়।আজকে আমি ক্লে দিয়ে গোলাপ ফুল ও ফুলের কলি তৈরি করে নিয়েছি।তাই আজ আপনাদের মাঝে শেয়ার করতে হাজির হয়ে গেলাম।আজকের এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই---

প্রয়োজনীয় উপকরনঃ



১.ক্লে

24694.jpg

ধাপ-১


24697.jpg

24698.jpg

প্রথমে আমি লাল রঙের ক্লে নিয়ে নিলাম গোলাপ ফুল তৈরি করে নিতে।ক্লে গুলো আমি ছোট ছোট ভাগ করে নিলাম।

ধাপ-২


24700.jpg

এবার আমি গোল গোল আকৃতি করে নিলাম ক্লে দিয়ে।

ধাপ-৩


24703.jpg

24704.jpg

এরপর আমি গোল আকৃতির ঐ ক্লে দিয়ে একটির উপর একটি পেচিয়ে ফুল ও ফুলের কলি তৈরি করে নিয়েছি।

ধাপ-৪


24705.jpg

24708.jpg

এবার আমি সবুজ রঙের ক্লে দিয়ে দুটো পাতা তৈরি করে নিলাম।

উপস্থাপনা


24737.jpg

24740.jpg

24738.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

24594.png