"হাসবেন্ডের জন্য তার পছন্দের পিঠা তৈরি করার অনুভূতি "

in আমার বাংলা ব্লগ5 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

হাসবেন্ডের জন্য তার পছন্দের পিঠা তৈরি করার অনুভূতিঃ


25410.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি সুন্দর কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।শীতকাল প্রায় শেষ।তবে বাড়িতে থাকার কারনে এখানে এখনো শীতের আমেজ রয়েছে।আর শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম।এবার শীতে অনেক পিঠাই খাওয়া হয়েছে।নিজে যেমন তৈরি করেছি পিঠা,তেমনি বোনের বাসায় আর কিনে ও খাওয়া হয়েছিল এবার অনেক পিঠা।

25412.jpg

আজকের এই পাটিসাপটা পিঠাটি আমি আমার হাসবেন্ডের পছন্দে তৈরি করেছিলাম।আমার হাসবেন্ড মিষ্টি খাবার খেতে পছন্দ করেন।খাবারের পর যেকোনো মিষ্টি খাবার ই তিনি খেয়ে থাকেন।তাই ভাবলাম যেহেতু শীত এখনো আছে কিছু পাটিসাপটা পিঠা তৈরি করে দেই।

25407.jpg

আজকে দুপুরের রান্না শেষ করার পাশাপাশি আমি পাটিসাপটা পিঠার জন্য গোলা তৈরি করে রাখি।এরপর আমি গরুর দুধকে জ্বাল করে ঘন করে নিয়েছি।দুধ ঘন হয়ে এলে তার মধ্যে সামান্য চালের গুঁড়া দিয়ে পাটিসাপটার মধ্যে দেয়ার জন্য খিরসা তৈরি করে নিলাম। খিরসাটা খেতে দারুন সুস্বাদু হয়েছে।এরপর আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে মুছে নিয়ে সামান্য চালপর গোলা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে সময় দিলাম।সিদ্ধ হয়ে এলে খিরসা দিয়ে পিঠা পাটির মতো পেঁচিয়ে নামিয়ে নিলাম।পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়েছে।

হাসবেন্ড লাঞ্চ করতে এসে লাঞ্চ করার আগেই পিঠা খেয়ে নিল।আর পিঠাগুলো খুবই সুস্বাদু হয়েছিল তা বলল।আমি মাশাল্লাহ পিঠা খুব ভালো ই তৈরি করতে পারি।রান্নার প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো।আমার ও ভালো লেগেছিল নিজের হাতে তৈরি করা পিঠার প্রশংসা শুনে।সত্যি কথা বলতে খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়।আর এবার আমি পরিচিত এক জায়গা থেকে নির্ভেজাল গুড় এনেছিলাম।আর তাই পিঠা গুলো খেতে দারুন স্বাদের হয়েছিল।আর হাসবেন্ডের পছন্দের পিঠা তৈরি করে খাওয়াতে পেরে আরো বেশী ভালো লেগেছিল।ভালো লাগা অনুভূতি নিয়ে আজকে আমি সুন্দর কিছু অনুভূতি প্রকাশ করে নিলাম।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

24921.png