DIY Post -- ❣️ "ক্লে দিয়ে নুডুলস তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে নুডুলস তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ অনেকদিন পর একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।ডাই পোস্ট করার জন্য সময়ের দরকার হয়।বেশকিছু দিন ব্যস্ততায় কেটেছে।এখন কিছুটা ফ্রি সময় কাটছে।আবার হয়তো ব্যস্ত হয়ে পরবো।এখন ফ্রি সময় তাই ভাবলাম আজ ডাই পোস্ট শেয়ার করি।যেমন ভাবনা তেমন কাজ।আমি আজ ক্লে দিয়ে একটি ডাই পোস্ট তৈরি করে নিলাম।আজকে আমি ক্লে দিয়ে নুডুলস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আসুন বন্ধুরা,আগে দেখি এই ডাই পোস্টটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ----
প্রয়োজনীয় উপকরনঃ
১.ক্লে
ধাপ-১
প্রথমে আমি সাদা রঙের ক্লে নিয়ে নিলাম।
ধাপ-২
এরপর আমি সাদা রঙের ক্লে দিয়ে প্লেট তৈরি করে নিলাম।
ধাপ-৩
এবার আমি হলুদ রঙের ক্লে দিয়ে কিছু লম্বা সুতার মতো তৈরি করে নিলাম।
ধাপ-৪
লম্বা সুতা গুলোই হচ্ছে নুডুলস।এবার আমি প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিলাম।
ধাপ-৫
এবার আমি সবুজ ক্লে নিয়ে ছোট গোল গোল আকৃতির করে নিলাম।
ধাপ-৬
এবার আমি নুডুলসের মধ্যে ছিটিয়ে দিলাম।
ধাপ-৭
এরপর লাল রঙের ক্লে দিয়ে ছোট লম্বা লম্বা করে শেপ দিয়ে নুডুলসের উপর দিয়ে দিলাম।
ধাপ-৮
এবার সাদা ও হলুদ রঙের ক্লে দিয়ে ডিম তৈরি করে নুডুলসের উপর দিয়ে দিলাম। আর এরই মধ্যে দিয়ে আমার আজকের ডাই পোস্টটি তৈরি করা শেষ হলো। কেমন হলো বন্ধুরা?? কমেন্ট করে জানাতে পারেন।
পরিবেশন
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
























I think this is so relaxing.

Very colorful, nice photos
@blessedlife 💖
Thanks.