মাটির বাড়ি

Gemini_Generated_Image_u9tkxgu9tkxgu9tk.png

Image Created by OpenAI

সভ্যতার ইতিহাসে মানুষের প্রথম আশ্রয়স্থল ছিল প্রকৃতির কাছ থেকেই নেওয়া উপকরণ দিয়ে। যেমন- কাঠ, পাথর, বাঁশ আর মাটির মতো সহজলভ্য উপকরণ ব্যবহার করেই গড়ে উঠতো মানুষের বাসস্থান। এই ধারার মধ্যেই মাটির বাড়ি এক বিশেষ স্থান দখল করে আছে। আধুনিক কংক্রিটের ভিড়ে আজও মাটির বাড়ি আমাদের মনে করিয়ে দেয় টেকসই জীবন, পরিবেশবান্ধব ভাবনা এবং গ্রামীণ সৌন্দর্যের কথা। মাটির বাড়ির নির্মাণশৈলী শুধু একটি নির্মাণপ্রক্রিয়া নয়, এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা একটা রীতি। তবে এখন মাটির বাড়ি বলতে গেলে গ্রামের দিকেও সেইভাবে দেখা যায় না।

তবে একটা জায়গায় দেখা যায় অর্থাৎ আদিবাসী গ্রামের দিকে গেলেই মাটির তৈরী ঘর দেখা যায়। মূলত তারা তাদের এই ঐতিহ্য ধারাবাহিক ভাবে এখনও ধরে রেখেছে। তাদের ওখানে কংক্রিটের কোনো ছোঁয়া লাগেনি। মাটির বাড়ি নির্মাণে সাধারণত দোআঁশ বা এঁটেল মাটি ব্যবহার করা হয়। এই মাটির সঙ্গে খড়, ধানের তুষ, গরুর গোবর বা কখনও বালি মিশিয়ে মিশ্রণ তৈরি করা হতো। আর এই মিশ্রণ মাটিকে আরও শক্ত ও টেকসই করে তোলে। মাটির বাড়িতে একটা সুবিধা হলো, এটা যেমন পরিবেশবান্ধব, তেমনি শীতের সময় এবং গরমের সময়ে তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে। বেশ আরামদায়ক।

T#architecture #mudhouse #traditionalhouse #ruralculture

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49