আর্ট পোস্ট || একটি ভিন্ন ধরনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি একটি ভিন্ন ধরনের আর্ট করেছি। মূলত এটা একটা কাল্পনিক আর্ট। অর্থাৎ প্রথমে তরমুজের শেপের নদী এঁকে,একটি বোট এঁকেছি এবং বোটটি একটি তরমুজের টুকরো চালাচ্ছে। তারপর বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে, অর্ধ বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করেছি। তাছাড়া কালার করার মাধ্যমে সম্পূর্ণ আর্টটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। মোটকথা ইউনিক একটি আর্ট করার চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



একটি ভিন্ন ধরনের আর্ট


IMG-20250226-WA0006.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পেন্সিল
  • রাবার
  • কম্পাস

IMG-20250226-WA0007.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


IMG-20250226-WA0000.jpg

প্রথমে পেন্সিল এবং কম্পাস দিয়ে দুটি অর্ধ বৃত্ত এঁকে, তারপর পেন্সিলের সাহায্যে হাত দিয়ে তরমুজের শেপের নদী এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


IMG-20250226-WA0002.jpg

তারপর তরমুজের বেশ কয়েকটি বিচি এঁকে, একটি বোট এঁকে নিলাম এবং বোটের উপরে একটি তরমুজের টুকরো এঁকে নিলাম। অর্থাৎ তরমুজের টুকরাটি বোট চালাচ্ছে।



তৃতীয় ধাপ


IMG-20250226-WA0001.jpg

তারপর বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম ম্যান্ডেলা ডিজাইন করার জন্য।



চতুর্থ ধাপ


IMG-20250226-WA0003.jpg

তারপর বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে চিত্রের মতো কালার করে নিলাম।



পঞ্চম ধাপ


IMG-20250226-WA0005.jpg

এরপর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।



ষষ্ঠ ধাপ


IMG-20250226-WA0004.jpg

এই পর্যায়ে সাইন পেন দিয়ে কালার করে নিচ্ছি।



সর্বশেষ ধাপ


IMG-20250226-WA0006.jpg

ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম। আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২৬.২.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

আপনার আজকের আর্ট কাজ সত্যিই অসাধারণ।তরমুজের টুকরোর মধ্যে বোটের সৃজনশীলতা একেবারে নতুন ধরনের ভাবনা। চারপাশের সবুজ ম্যান্ডেলা ডিজাইনগুলো যেন একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। পুরো কাজটি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে। এত সুন্দর এবং অভিনব একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250226_152606553.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে এত সুন্দর একটি আর্ট ডিজাইন করেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। বিশেষ করে তরমুজের আকারের নদী আগে কখনো দেখিনি । তাই এই সপ্রতিভ চিন্তাভাবনা আপনার ছবিটিকে আরো সুন্দর করে তুলেছে। এত সুন্দর একটি সৃজনশীল কাজ আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করতে। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

একেবারে ইউনিক একটি আর্ট করেছেন ভাইয়া। আপনার আর্টের মাঝে বেশ নতুনত্ব আছে। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। খুবই কালারফুলে একটি আর্ট করেছেন।

 last year 

বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

তরমুজের সাগরে ওয়াটার স্কেটিং চলছে আর সাইডে ম্যান্ডেলা আর্ট। অসাধারণ আইডিয়া। এবং আপনার এই সুন্দর আইডিয়ার কারণেই আর্টটি চমৎকার লাগছে দেখতে। ধাপে ধাপে সুন্দর ভাবে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্টওয়ার্ক আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আমার আইডিয়ার এমন প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

তরমুজের টুকরোর মধ্যে বোট চলছে। জিনিসটা বেশ ইউনিক ছিল। চারপাশে সবুজ রং এর ম্যান্ডেলা ডিজাইনগুলো খুবই চমৎকার লাগছে দেখতে। বেশ ভালো লাগলো আপনার আজকের আর্ট দেখে। খুব সুন্দর ভাবে পুরোটা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করলাম ইউনিক একটি আর্ট শেয়ার করার। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপনি খুবই সুন্দর একটি ভিন্ন রকম আর্ট করলেন। তরমুজের টুকরো চারপাশের ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে একটু বেশি ভালো। আপনি সব সময় দেখি খুব সুন্দর আর্ট করেন। এ ধরনের আর্ট গুলো দেখতেও ভালো লাগে। সব সময় মতো এবারেও সুন্দর আর্ট করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর আর্ট করতে। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67695.24
ETH 1968.96
USDT 1.00
SBD 0.38