আর্ট পোস্ট || একটি পেঙ্গুইনের সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি একটি পেঙ্গুইনের সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইনের আর্ট করেছি। অর্থাৎ প্রথমে পেঙ্গুইন এঁকে,তারপর পেঙ্গুইনের উপরে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে, অর্ধ বৃত্ত গুলোর মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করেছি। তাছাড়া কালার করার মাধ্যমে সম্পূর্ণ আর্টটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



একটি পেঙ্গুইনের সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইনের আর্ট

IMG-20250219-WA0010.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পেন্সিল
  • রাবার
  • কম্পাস

IMG-20250219-WA0011.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


IMG-20250219-WA0005.jpg

প্রথমে পেন্সিল দিয়ে পেঙ্গুইনের শরীরের আকৃতি এঁকে নিলাম। তারপর হাত এবং মুখমণ্ডল এঁকে নিলাম। এরপর মাথার মধ্যে একটি ক্লিপ এঁকে নিলাম।



দ্বিতীয় ধাপ


IMG-20250219-WA0006.jpg

তারপর পেঙ্গুইনের দুটি পা এঁকে নিলাম এবং পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।



তৃতীয় ধাপ


IMG-20250219-WA0004.jpg

এরপর কালো সাইন পেন দিয়ে পেঙ্গুইনের শরীরটাকে রং করে নিলাম।



চতুর্থ ধাপ


IMG-20250219-WA0007.jpg

তারপর পেঙ্গুইনের মুখমণ্ডলের কিছু অংশ সাইন পেন দিয়ে কালার করে,মাথার ক্লিপ কালার করে নিলাম। এরপর পা দুটি কালার করে নিচ্ছি।



পঞ্চম ধাপ


IMG-20250219-WA0009.jpg

কালার করার পর পেঙ্গুইনের মাথার উপর পেন্সিল এবং কম্পাস দিয়ে চারটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম।



সর্বশেষ ধাপ


IMG-20250219-WA0010.jpg

তারপর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে,সবচেয়ে বড় অর্ধ বৃত্তটি রাবার দিয়ে মুছে নিলাম। ব্যাস এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর আমি সিগনেচার করে নিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৯.২.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

নানান কাজে এবং নানান জায়গায় ছোটাছুটির ফলে এত ব্যস্ততায় দিন কেটেছে আমার পিছন বিগত কিছুদিন ধরে যে আমি একেবারেই কোনো আর্ট পোস্ট করতে পারিনি। আসলে আর্টের কাজ অত্যন্ত ধৈর্য ধরে করতে হয়। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমার খুব ইচ্ছে করলো কিছু একটা আঁকতে। দেখি এর মধ্যে সময় করে উঠতে পারলে বসব। আপনার ম্যান্ডেলা আর্ট আগেও দেখেছি বরাবরই ভালো লাগে।

 last year 

সময় করে অবশ্যই আর্ট করে আমাদের সাথে শেয়ার করবেন আপু। এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250219_115609000.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই ধরনের আর্টগুলো আমার খুবই ভালো লাগে। কিছুটা কালারফুল আর্ট আর কিছুটা মেন্ডেলা ডিজাইন। আপনার আজকের এই আর্ট সত্যি দারুন ছিল। পেঙ্গুইন টাকে খুবই কিউট লাগছে দেখতে। বেশ দক্ষতার সাথে পুরোটা আর্ট করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু,পেঙ্গুইনটা দেখতে আসলেই খুব কিউট লাগছে। এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর একটা পেঙ্গুইনের সমন্বয়ে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। পেঙ্গুইন টাকে দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। এত নিখুঁতভাবে আপনি ম্যান্ডেলার ডিজাইন গুলো করেছেন দেখে অনেক ভালো লেগেছে। অনেক আকর্ষণীয় লাগছে এটা দেখতে। এত সুন্দর করে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

পেঙ্গুইনের সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইনের আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। আপনি ধৈর্য নিয়ে প্রতিটি ধাপ সুন্দর করে আর্ট করলেন। পেঙ্গুইনটি দেখতে অনেক কিউট লাগছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে ধৈর্য ছাড়া এই ধরনের আর্ট করা যায় না। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 
 last year 

সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো দেখলেই ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। এই ধরনের ম্যান্ডেলা ষ আর্ট গুলো করলে অনেক সুন্দর হয়। বিশেষ করে নিখুঁতভাবে যদি আর্ট গুলো অঙ্কন করা হয়, তাহলে সুন্দর লাগে দেখতে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলে, আপনি আরো অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারবেন পরবর্তীতেও। সুন্দর একটা ম্যান্ডেলা ডিজাইনের আর্ট সবার মাঝে এত সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে অসম্ভব ভালো লাগলো। পেঙ্গুইনটি দেখে খুব ভালো লাগলো।

 last year 

আপনারা সাপোর্ট করলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারবো ইনশাআল্লাহ। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ম্যান্ডেলা ডিজাইনের আর্ট দেখে খুব ভালো লাগলো ভাই। খুব সুন্দর পেঙ্গুইনের সহিত ম্যান্ডেলা ডিজাইনের আর্ট করেছেন আপনি ‌ । ম্যান্ডেলা ডিজাইনের আর্ট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার আর্ট বেশ নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করার জন্য। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।