আর্ট :ম্যান্ডেলা ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago

1000000557.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ম্যান্ডেলা আর্ট পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি নতুন নতুন আর্ট করা শিখতেছি।আমি মূলত আঁকতে খুব বেশি পারদর্শী না। তবে আমি চেষ্টা করি সুন্দর ভাবে আঁকার। আমি প্রায় মাঝেমধ্যে কিছু না কিছু আঁকতে বসি। মন মত করে আঁকা করি।
এমনিতেই আমার কাছে আর্ট করতে খুবই ভালো লাগে। যদিও আমি এখনো পুরোপুরি পারফেক্ট ভাবে আর্ট করতে পারিনা। কিন্তু তারপরেও চেষ্টা করি। আসলে যে কোন শিল্প সবারই পছন্দের। তেমনি আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হলাম। একটি বৃত্ত এঁকে এর চারপাশে আরো কয়েকটি বৃত্ত এঁকে তার মধ্যে আমি নিজের মতো করে নকশা করলাম। আশা করবো আমার করা আর্ট আপনাদের সবার পছন্দ হবে।

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার ম্যান্ডেলা
ডিজাইন আর্টটি:-

আঁকার উপকরণ

• আঁকার বই
• কলম
• স্কেল
• কম্পাস।

1000000510.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি কম্পাসের কলম আটকিয়ে সাদা কাগজের উপর একটা গোল বৃত্ত এঁকে নিলাম।

1000000102.jpg

ধাপ - ২ :


এরপর স্কেল দিয়ে বৃত্তের ভিতরে কিছু রেখা এঁকে নিলাম।

1000000103.jpg

ধাপ - ৩ :


এরপর বৃত্তের চারপাশে কিছু ছোট ছোট পাঁপড়ি একে নিলাম। এবং এর চারপাশে কিছু রেখা পেঁচিয়ে ফুল আকৃতি করে এঁকে নিলাম।

1000000104.jpg

ধাপ - ৪ :


এরপর এর চারপাশে একটি বৃত্ত এঁকে নিলাম। এবং বৃত্তের মধ্যে কিছু রেখা টেনে নিলাম।

1000000110.jpg

ধাপ - ৫ :


এরপর রেখাগুলো চারপাশে নকশার মতো করে আরো কিছু রেখা টেনে নিলাম। এরপরে চারপাশে কিছু নকশা করে নিলাম।

1000000109.jpg

ধাপ - ৬ :


এরপরের চারপাশে চিকন ফাক রেখে দুটি বৃত্ত এঁকে নিলাম।

1000000547.jpg

ধাপ - ৭ :


এর উপর দিয়ে একইভাবে চিকন ফাক রেখে আরও দুটি বৃত্ত এঁকে নিলাম।

1000000548.jpg

ধাপ - ৮ :


এরপর প্রথম বৃত্তটিতে ফুলের পাঁপড়ির মতো করে নকশা করে নিলাম।

1000000549.jpg

ধাপ - ৯ :


এরপর রেখাগুলোর ফাঁকা অংশে কিছু নকশা করে নিলাম।

1000000552.jpg

ধাপ - ১০ :


এরপর দ্বিতীয় বৃত্তটিতে রেখা পেঁচিয়ে কিছু বক্ররেখা এঁকে নিলাম।

1000000553.jpg

ধাপ - ১১ :


এরপর সেই রেখাগুলোর চারপাশে কিছু নকশা করে নিলাম।

1000000554.jpg

ফাইনাল আউটপুট :

অবশেষে আমার আঁকা ম্যান্ডেলা ডিজাইনটি সম্পূর্ণ নকশাটি আঁকা শেষ করলাম। সর্বশেষ আমি এর কিছু ফটোগ্রাফি করে নিলাম।

1000000555.jpg

1000000556.jpg

আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ম্যান্ডেলা ডিজাইনটি আঁকার চেষ্টা করলাম। আশা করি আমার আর্ট করা মেন্ডেলার ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। পরবর্তীতে নতুন আর্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব । সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের চিত্রগুলো অঙ্কন করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। ম্যান্ডেলা আর্ট এ বিভিন্ন ধরনের সুক্ষ ডিজাইন থাকে তাই এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

ম্যান্ডেলা ডিজাইন চমৎকার হয়েছে আপু। অল্প কিছু উপকরণ দিয়ে চমৎকার একটি ডিজাইন করেছেন। এই ধরনের ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি ডিজাইন করেছেন আর ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। পুরোটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগতেছে।

 2 years ago 

বাহ আজকে আপনি অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে আজকে আপনি ম্যান্ডেলা আর্ট খুব ধৈর্য ধরে চমৎকারভাবে আর্ট করেছেন। এবং ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট নকশা গুলোর কারণে দেখতে বেশ ভালই লাগলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

খুব সুন্দর ম্যান্ডেলা ডিজাইন করেছেন আপনি। এমন চমৎকার একটি মেন্ডেল আর ডিজাইন দেখে ভালো লাগলো আমার। অসাধারণ হয়েছে আপনার এই ডিজাইনটা। বৃত্ত জাতীয় মেন্ডেলাগুলো সত্যি অনেক সুন্দর হয়।

 2 years ago 

ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই ডিজাইনটি করেছেন। আপনার ডিজাইন দেখতে পেয়ে আমারও খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর আর্ট করেছেন দেখছি। ম্যান্ডেলা আর্টগুলো আমি বেশ পছন্দ করি। তবে এগুলো করাটা অনেক ধৈর্য্য এবং সময়ের ব্যাপার। অনেকটা মনযোগ দিয়ে নিখুঁতভাবে এই আর্টগুলো করতে হয়। আপনার আজকের আর্ট টা খুবই সুন্দর হয়েছে। পারফেক্ট ভাবে অঙ্কন করেছেন আপনি। ধন্যবাদ আপু এত নিখুঁত একটি ম্যান্ডেলা আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর একটি ডিজাইন করেছেন। এই ডিজাইনটি করতে অবশ্যই অনেক সময় লেগেছে আপনার এবং আপনাকে অনেক ধরছেন পরীক্ষা দিতে হয়েছে।এতো সুন্দর ভাবে নিখুঁত হাতে এত সুন্দর একটি ম্যান্ডেলা ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।