আর্ট পোস্ট -💦 "ফুলের পেইন্টিং "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ফুলের পেইন্টিংঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি আর্ট পোস্ট।সময় খুব বেশী ব্যস্ততায় কাটছে।তাই আর্ট করার সময় খুব একটা হয়ে উঠে না।তাই সময় পেলে চেষ্টা করি কিছু আর্ট করার।আজকে আমি ফুলের পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।ফুলের পেইন্টিং গুলো করতে সব সময় ভালো লাগে আমার।আজকের এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই---
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২. এ্যাক্রেলিক কালার
ধাপ-১
প্রথমে আমি লাল রঙ দিয়ে ফুলের আকৃতি এঁকে নিলাম।
ধাপ-২
এবার আমি ডাল ও পাতা এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর আমি ফুলের মাঝে সোনালী রঙ দিয়ে গোল বৃত্ত করে এঁকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার পেইন্টিংটি করা শেষ হলো।
ধাপ-৪
এবার আমি আমার ইউজার নেম ও তারিখ লিখে দিলাম।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | আর্ট পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।








