আলাদা হয়ে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপার স্মৃতি হয়ে এমন ভাবে চোখের সামনে চলে আসে। যেটা হয়তোবা ভাবতে অনেক বেশি কষ্ট লাগে। তেমন একটি ব্যাপার হলো, আমার স্কুল লাইফের বান্ধবীরা। কারণ স্কুল লাইফের কথা যদি মনে করি কিংবা স্কুল জীবনের কথা যদি মনে করি। তাহলে তেমন সুন্দর জীবন আর কখনো কাটিয়েছে কিনা সন্দেহ হয় কিংবা আমার মনেও হয় না যে স্কুল লাইফের মতোন সুন্দর জীবন আর কখনো আমরা যাপন করতে পেরেছি।

কিন্তু একটা সময় পর আমরা সকলেই কিভাবে যেনো আলাদা হয়ে গেলাম আর আলাদা হওয়াটাও এতোটাই পরিকল্পিত ছিলো। অর্থাৎ আমাদের আলাদা হতেই হতো, ব্যাপারটা এমন। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে, এতো সুন্দর ভাবে আমরা আলাদা হয়ে গেলাম যে আমরা তখন ও কিন্তু বুঝতে পারিনি যে আমাদের এই আলাদা হওয়াটাই আমাদের শেষ আলাদা হওয়া কিংবা শেষ একসাথে থাকা। আর আমরা যদি আসলে একসাথে থাকবো না। এটা কখনো এভাবে ভাবতাম না। অর্থাৎ যখন আমি স্কুলে পড়তাম তখন এর কথা বলছি।

কিন্তু পরবর্তীতে যখন স্কুল এর গণ্ডি পেরিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম। তখন আসলে একটা শূন্যতা কাজ করতে লাগলো এই শূন্যতা হলো ওই বন্ধুদের হারিয়ে ফেলার শূন্যতা। আমার মনে হয় যে, এই যে এই আলাদা হয়ে যাওয়াটা এটা আমাদের মেনে নিতেই হয়। কারণ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু মাঝেমধ্যে ভাবলে মন কেমন খারাপ হয়ে যায় যে কিভাবে যেনো আলাদা হয়ে যেতে হলো আমাদের শুধুমাত্র আমাদের জীবনের তাগিদে। কারণ মাঝেমধ্যে মনে হয় যে যদি একসাথে থাকতে পারতাম। সেই স্কুল জীবনের মতোন একসাথে আনন্দ করতে পারতাম। তাহলে কতোই না ভালো হতো। কারণ ওই জীবনটা কি পরিমাণ মধুর ছিলো। আমি মনে করি এটা আলাদাভাবে কিছু বোঝানোর নেই কাউকে। কারণ সকলের জীবনই এক রকম বলেই মনে হয় আমার কাছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38