ক্ষতগুলোর ওপর নতুন বিশ্বাসের সেতু

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা মানুষের শরীর নিয়ে যদি খুব সাধারণ ভাবেই কথা বলি, তবে আমাদের যখন শরীরে কোনো ক্ষতস্থান হয়, তখন শুরুর দিকে আমরা অনেক বেশি কষ্ট পাই। এবং এতটাই কষ্ট পাই যে আমাদের মনে হয়, যেন এটা থেকে আমরা আর কখনোই বের হয়ে আসতে পারবো না। অর্থাৎ ধরুন, আমাদের যদি কোনো জায়গায় অনেক বেশি ছিঁড়ে যায় কিংবা আমরা এক্সিডেন্ট করে যদি কোনো অঙ্গে ব্যথা পাই, তাহলে অনেক সময় দেখা যায় আমরা এটাই ভেবে নেই যে এই ব্যথা আমাদের অনন্তকাল থাকবে। কারণ ওই খারাপ লাগাগুলো যখন আমাদের মধ্যে কাজ করে, তখন আমাদের সময় যেতে চায় না এবং আমরা এটাই ভেবে বসি যে আসলে এই ব্যথা হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে।

কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, ধীরে ধীরে একটা শক্ত চামড়া হয়ে যায় আমরা যেখানে ব্যথা পাই সেখানে। কারণ খুব ধীরে ধীরে হলেও সে ক্ষতস্থানটি কিন্তু আসলে সেরে উঠতে চায় এবং অনেকটা সময় দিতে হয়। আজকের ব্যাপারটিও ঠিক তেমনটাই বলা চলে। কারণ ক্ষতগুলোর উপর আসলে একটা সময় পরে নতুন চামড়া গজায় এবং সেই চামড়াটা আগের সাথেই মিশে যায়। গুড়িয়ে দেওয়া হয়, অনেক মানুষ আসলে এটা করতেই অনেক বেশি ভালোবাসে। আমাদের মনে একটা গভীর ক্ষত হয়ে যায়, একটা গভীর কষ্ট আমাদেরকে ঘিরে ধরে।

কিন্তু তারপরে যেটা হয়, সেটা হলো আসলে আমি যেটা দেখেছি যে আমরা একটু চাইলেই আসলে নিজেকে সারিয়ে তুলতে পারবো। কারণ আমরা অনেক শক্ত প্রাণী। আমরা এতটাই মেন্টালি স্ট্রং যে আমরা আসলে সেই ক্ষতস্থানটিকে খুব ধীরে ধীরে চাইলেই বিকোবার করতে পারি এবং একটা নতুন বিশ্বাসের সেতু বন্ধন তৈরি করতে পারি। আসলে এটাই মানুষের জীবন, এটাই মানুষের নিয়ম। অর্থাৎ আমাদের মনে যতই ক্ষতস্থান দাগ কেটে যাক না কেন, যতই ক্ষতস্থান তার দাগ রেখে যাক না কেন, আসলে শেষ পর্যন্ত আমরা আবারও একটা বিশ্বাসের সেতু তৈরি করতে সক্ষম হই। কারণ সেটা যদি আমরা করতে না পারতাম, তাহলে আসলে আমরা নিজেরাই কখনোই ভালো থাকতে পারতাম না। কারণ পুরনো ক্ষত নিয়ে কখনো ভালো থাকা যায় না।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 68339.60
ETH 2156.21
USDT 1.00
SBD 0.46