তীব্র চাওয়ার পর!
শুধুমাত্র ওই সময়টিকে, ওই মুহূর্তটিকে কিংবা ঐ সফলতা বা কোন প্রিয় মানুষকে পাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবকিছু ত্যাগ করতেও দ্বিধাবোধ করি না। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে ফেলি। আমরা আমাদের জীবনের সবটা শেষ করে দিয়েও ওই মানুষগুলোকে কাছে পেতে চাই, ওই মানুষগুলোকে কাছে চাই। আমাদের জীবনের মূল্য দিয়ে হলেও ওই সফলতাকে আমরা একবার ছুঁয়ে দেখতে চাই। যদিওবা তার জন্য আমাদের জীবন শেষ করে দিতে হয়, সেটাও করে ফেলি। অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করি, যে আমরা যা কিছু করে ফেলি না কেন, কিংবা যাই হয়ে যাক না কেন, ওই মানুষটিকে আমাদের চাই।
আসলে আমার কাছে মনে হয় এই ধরনের একটা পরিস্থিতির পরে, কিংবা এই ধরনের একটা ফেজের পরে, এই যে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে কাছে পাই, আমরা আমাদের সফলতাকে ছুঁয়ে দেখতে পারি, আমরা কোন কাজে আসলে সফল হই, তখন ওই মানুষগুলোর মনের অবস্থা কেমন থাকে সেটা ভাবতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে এই মানুষগুলো আমাদের জীবনের জন্য, এই সফলতাগুলো আমাদের জীবনের জন্য অনেক বড় একটি লক্ষ্য হয়ে দাঁড়ায়। শুধু লক্ষ্যই নয়, এই কাজ, ওই মানুষ, ওই সফলতা আমাদের কাছে একেবারে ধ্যান-জ্ঞান হয়ে যায়। আর এই ব্যাপারগুলোকে, এই মানুষগুলোকে যখন আমরা নিজের করে পাই, তখন আসলে কেমন অনুভূতি হয় সেটা আমরা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই তীব্র চাওয়ার পরে, যখন আমরা কোন কিছু খুঁজে পাই, আমরা যখন কোন কিছু আসলে পাই, তখন সেটা সত্যিই অমূল্য।

