মানুষ এখন হাসে, কিন্তু মন থেকে নয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এক সময় মানুষ হাসতো খুব সহজভাবে বিনা কারণে। ছোট একটা কথা ছোট একটা মুহূর্ত বা কারও উপস্থিতিতেই হাসি ফুটত মুখে।কিন্তু এখনকার দিনে সেই হাসি যেনো কেবল মুখে সীমাবদ্ধ।মানুষ এখন হাসে কিন্তু সেই হাসির পেছনে থাকে ক্লান্তি ভেতরের চাপা কষ্ট আর অজস্র না বলা কথা।বাইরে থেকে আমরা যতোই আনন্দের মুখোশ পরে থাকি ভেতরে ততোটাই ভারী হয়ে যাচ্ছে মন।এই সময়ের মানুষ যেন নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার কৌশল শিখে ফেলেছে। অফিসে,ক্লাসে, বন্ধুবান্ধবের মাঝে বা সোশ্যাল মিডিয়ায় আমরা হাসিমুখে ছবি দিই।কিন্তু মনটা থাকে অস্থির। সমাজে কেউই এখন নিজের দুঃখ প্রকাশ করতে চায় না কারণ সবাই ভয় পায় লোকজন কী ভাববে?তাই সবাই হাসে যেনো সেই হাসি দিয়েই নিজের কষ্ট ঢেকে ফেলবে। অথচ সেই হাসির ভেতরেও থাকে গভীর এক নিঃসঙ্গতা।

এই মিথ্যা হাসির দুনিয়ায় মানুষ আসলে আরও একা হয়ে যাচ্ছে।কেউ কারও আসল অনুভূতি বোঝে না কেউ কারও মন খারাপ বুঝতে চায় না। সবাই নিজের ব্যস্ততায় এতটাই জড়িয়ে আছে যে অন্যের চোখের ক্লান্তি বা হাসির পেছনের কষ্টটা দেখা হয়ে ওঠে না। ফলে আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি অথচ বাইরে থেকে দেখলে মনে হয় সবাই সুখী।সবচেয়ে কষ্টের বিষয় হলো এই কৃত্রিম হাসির চর্চা এত বেশি হয়ে গেছে যে এখন আমরা নিজেরাও বুঝি না কবে সত্যি হাসছি কবে অভিনয় করছি।জীবনের প্রতিযোগিতা,সমাজের চাপ,নিজের অপুর্ণতা সবকিছুই আমাদের মনটাকে যেনো ধীরে ধীরে নিস্তেজ করে ফেলছে।

তবুও মানুষ হাসে। কারণ না হাসলে পৃথিবীটা আরও ভারী মনে হয়। সেই হাসিই এখন একধরনের আত্মরক্ষা একধরনের বেঁচে থাকার চেষ্টার প্রতীক। কেউ কষ্টে থেকেও হাসে যাতে অন্য কেউ বুঝতে না পারে।কেউ হাসে,কারণ কান্নার সুযোগ নেই।তাই আজকাল কারও হাসি দেখলে ভাবি না যে সে সুখী বরং মনে হয় কতটা কষ্টের ভেতরেও ও হাসতে শিখেছে।হয়তো এটাই আধুনিক জীবনের সবচেয়ে তিক্ত সত্য।আমরা চাইলে পৃথিবীটা একটু বদলাতে পারি একটু বুঝে শুনে একে অপরকে সময় দিয়ে সত্যিকারভাবে পাশে থেকে। তাহলে হয়তো একদিন মানুষ আবার মন থেকে হাসতে পারবে এমন হাসি যেটার পেছনে থাকবে না কোনো ভান থাকবে শুধু শান্তি আর ভালোবাসা।

ABB.gif