লিফটের ভেতর ৩০ সেকেন্ড
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
৩০ সেকেন্ড এই সময়টি যে কত বেশি অল্প, এটা আমরা সকলেই জানি। কারণ এটা এমন একটা সময়, যে সময়টি আসলে মুহূর্তের মধ্যে কেটে যায় বলা চলে। বিশেষ করে এটা যদি হয় পরীক্ষার হলে, তাহলে আসলে আমাদের কাছে ৩০ সেকেন্ড কোনো সময় না বললেই চলে। অর্থাৎ এটা একেবারে কিছুই না বললেই চলে। এবং এই সময় থাকা কিংবা না থাকা একই রকম বলেই মনে হয়, ঠিক তো?
কিন্তু সব মুহূর্তে কিন্তু এটা শুধুমাত্র একটি সময় হয় না, এটা একটা অবিশ্বাস্য রকমের দুর্ঘটনার হাতও হতে পারে। আর সেটা যদি হয় লিফটের মধ্যে, তবেই!
হঠাৎ এত জটিলভাবে না বলে আমি একটু সহজভাবেই বলার চেষ্টা করছি। এবং ব্যাপারটি হলো, আসলে কেউ অথবা কোনো মানুষ যদি ভুলবশত কিংবা বিপদের বসে হঠাৎ করে লিফটের মধ্যে ৩০ সেকেন্ডের জন্য আটকে যায়, তবে সে মুহূর্ত কিংবা এক্সপেরিয়েন্স তার জীবনের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত হিসেবে সে অবশ্যই চিন্তা করতে পারে। কারণ এটা আসলে আমরা যারা কখনো এভাবে লিফটের মধ্যে আটকে যাইনি, তারা কখনোই উপলব্ধি করতে পারব না। এবং আমি নিজে এটা একবার এক্সপেরিয়েন্স করেছিলাম, তো সেক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
ব্যাপারটি হলো, লিফটের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় এসি বা ফ্যান থাকে। তো স্বাভাবিকভাবেই এটা বদ্ধ হলেও কখনো তেমন একটা গরম লাগে না। কিন্তু যখন লিফট বন্ধ হয়ে যায়, তখন সাথে সাথে সেখানে থাকা এসি বা ফ্যান বন্ধ হয়ে যায়। তো হঠাৎ করে যখন কয়েক সেকেন্ডের জন্যও অর্থাৎ ৩০ সেকেন্ড তো অনেক বেশি অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ অনেক বেশি প্যানিক করতে থাকে। কারণ স্বাভাবিকভাবে লিফটে আটকে যাওয়া একটা ভয়ংকর ব্যাপার, আর তার ওপরে যদি এভাবে বদ্ধ একটা জায়গায় আবদ্ধ হয়ে যায় মানুষ, তবে সেটা তখন অনেক বেশি কষ্টের হয়ে যায়।
আর যারা আসলে কখনো আটকে যায়নি, আমি তাদের উদ্দেশ্যেই বলছি যখন আটকে যায়, তখন কেমন যেন একটা অস্বাভাবিক গরম লাগা শুরু করে, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেন মনে হয় যে কোনো দিক থেকে কোনো অক্সিজেন আমি পাচ্ছি না। তাই আমার কাছে আসলে মনে হয়, যে লিফটের মধ্যে থাকা অর্থাৎ আটকে থাকা ৩০ সেকেন্ড জীবনের ভয়াবহ ৩০ সেকেন্ডের মধ্যে অন্যতম। কারণ এতে করে একটা মানুষ অল্প কিছু মুহূর্তের মধ্যেই যে কি পরিমাণ প্যানিক করে, এটা আসলে ভাবাটাও অবাক করার মতন।

