মোড়কেই বর্ণিত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সিগারেটের প্যাকেট কখনো দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।তাই আজকে সেই খুব কমন ব্যাপারটি নিয়েই কথা বলতে এসেছি।যদিও আমি মেয়ে মানুষ তবে সব কিছু সম্পর্কে ধারণা তো আমাদের সকলের হয়েই যায়।তাই সিগারেট সম্পর্কে জানতে হলে যে সিগারেট খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই।যাই হোক,মূল কথায় আসি।মূল কথা হলো,সিগারেটের একটা ব্যাপারে খেয়াল করে দেখবেন যে সিগারেট এর মোড়কেই কিন্তু লেখা থাকে যে সিগারেট বা নিকোটিন সাস্থ্যের জন্য হানি কারক এবং এটা ক্যান্সারের অন্ততম একটি কারণ।

হয়তো আমি বরাবর লাইনটি বলতে পারিনি তবে কথা মোটামুটি যে এটা,তা আশা করি সকলের ই মনে পরেছে।তো যেটা আসলে বুঝাতে চাইছি সেটা হলো আমাদের জীবনের বিভিন্ন সিদ্ধান্তেতের ক্ষেত্রেও তাই।অর্থাৎ বেশিরভাগ সময় আমরা আমরা যেসব পদক্ষেপ নেই তাতে আমরা খুব স্পষ্ট বুঝি যে আমাদের সামনে বিপদ অনিবার্য। তবুও আমরা সেসব বিপদেই ঝাপিয়ে পরি।আর এরপর সে বিপদ কাটানোর জন্যে আবার অস্থির হয়ে পরি।কিন্তু আমরা যদি আগেই ওই সাবধানতা দেখে সাবধান হয়ে যেতাম।তবে এমন কিছুই জীবনে আসতো না।

এটাই হলো আসল ব্যাপার,অর্থাৎ আমরা বেশিরভাগ সময় সব জেনে বুঝেই করি।এমনকি অনেক সময় আমরা এটাও জানি যে সামনে অসম্ভব বড় বিপদ আসতে চলেছে তাও আমরা নিজেদের শুধরে নেই না।তাও আমরা সেই ভুল পথেই হাঁটতে থাকি।এবং নিজে ডেকে বিপদ নিজের ঘাড়ে আনি।আর এরপর শুধু হা হুতাশ করতে থাকি আর নিজের মূল্যবান সময় নষ্ট করতে থাকি সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে।কিন্তু তার আগেই যদি সরে যেতাম তো এসবের সম্মুখীন হতেই হতো না।অথচ এই সহজ কথাটা কেনো যেনো কোনো ভাবেই আমাদের মস্তিষ্কতে জায়গা পায় না।সেই আমরা বিপদের দিকেই হেঁটে যাই তাও নিজ দায়িত্বে একেবারে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.060
BTC 69800.68
ETH 2123.38
USDT 1.00
SBD 0.53