তারা থাকে গল্পের শুরুতে আর শেষ এ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে হঠাৎ করে কিছু কিছু ঝড়ঝাপটা চলে আসে। সেই ঝড়ঝাপটা গুলো সম্পর্কে হয়তো আমরা আগে থেকে অবগত থাকি না, কিংবা সেই ঝড়ঝাপটা গুলো সম্পর্কে হয়তো আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারি না কিংবা জানতে পারি না। ঠিক তেমনভাবেই কিছু কিছু মানুষ আমাদের গল্পের মতো করে শুরু হয়ে যায়। অর্থাৎ, কিছু কিছু উপন্যাস যেমন হুট করেই শুরু হয়, ঠিক তেমনভাবে কী করে যেন কিছু কিছু মানুষ আমাদের জীবনে পদার্পণ করে সেটা হয়তো আমরা আঁচ করতে পারি না।

তাদের উপস্থিতির পরে, কিংবা আসলে তাদের উপস্থিতির অনেক পরেই আমরা বুঝতে পারি যে তারা আমাদের জীবনে এসেছে, কিংবা তারা আমাদের জীবনে জায়গা করে নিয়েছে। সেসব পরের কথা। আমি আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো তারা আমাদের জীবনে হুট করে যুক্ত হয়ে যায়, সেটা আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হলো, তারা আমাদের জীবনে যুক্ত হওয়ার পরে আসলে আমাদের জীবনটা অনেকটা আমাদের মনে হয় যেন আমরা একটা কল্পনার রাজ্য তৈরি করছি। যে কল্পনার রাজ্যে আমরা আর তারা ছাড়া যেন পৃথিবীতে আর কেউ থাকে না অর্থাৎ, আর কারো কোনো অস্তিত্ব নেই। কারণ, আমরা আসলে নিজেদের মধ্যেই এতটা ডুবে যাই।

কিন্তু তার বিপরীতে, আসলে আমরা যখন দেখি যে ওই মানুষটি আমাদের জীবনে গল্পটা শুরু করলেও, শেষ গল্পটিতে আর সে থাকে না শেষ পাতাতে তার উপস্থিতি আর টের পাওয়া যায় না। সে শুধুমাত্র আমাদের জীবনে এসে একটা সুখের পরশপাথর বুলিয়ে দিয়ে কখন যে চলে যায়, সেটা যেন আমরা বুঝতেই পারি না, টের পাই না। অর্থাৎ, তারা শুরুতে থাকে, কিন্তু শেষে থাকে শুধুমাত্র আমাদের যন্ত্রণা, একাকীত্ব এবং আসলে মিস করা। অর্থাৎ, ওই মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু আমরা তাদের অস্তিত্ব কখনোই ভুলে যেতে পারি না। এবং তার চলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনে নেমে আসে একরাশ দুঃখ। আর সব মিলিয়ে গল্পের শেষে শুধুমাত্র আমরা একা দাঁড়িয়ে থাকি ওই মানুষটির পথ চেয়ে, কিন্তু সেই মানুষটি কখনোই আর ফিরে আসে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.045
BTC 64594.92
ETH 1863.76
USDT 1.00
SBD 0.38