মানুষের আসল রূপ দেখা যায় স্বার্থের সময়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষের চরিত্র বোঝা আসলেই সহজ নয়। হাসি, মিষ্টি কথা, ভদ্রতা সবকিছুতেই মানুষ তার ভেতরের অনেক কিছু ঢেকে রাখতে পারে। কিন্তু যখন স্বার্থের প্রশ্ন আসে, তখনই মানুষের আসল রূপ চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আমরা প্রায়ই দেখি, অনেক সম্পর্ক, বন্ধুত্ব কিংবা আত্মীয়তার বন্ধন শুধু তখনই টিকে থাকে যখন সেখানে কোনো না কোনোভাবে লাভ জড়িয়ে থাকে। আর যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন সেই সম্পর্ক যেনো এক মুহূর্তে ভেঙে পরে।
স্বার্থ মানুষকে বদলে দেয়, কখনো কখনো নিষ্ঠুরও করে তোলে। আমরা হয়তো কাউকে ভেবেছি আমাদের সব থেকে কাছের মানুষ, যে সবসময় পাশে থাকবে। কিন্তু সময় আসলে বুঝতে পারি, সে শুধু তখনই ছিল যখন তার নিজের লাভ হচ্ছিল। কোনো উপকার না থাকলে, অনেকেই দূরে সরে যায়। এভাবেই স্বার্থপরতার আড়ালে লুকিয়ে থাকা আসল চরিত্র প্রকাশ পায়।কঠিন সময়ে মানুষের আসল পরীক্ষা হয়। যখন আমরা সমস্যায় পড়ি, তখন যারা সত্যিই আমাদের পাশে থাকে, তারাই আসল মানুষ। আর যারা দূরে সরে যায় বা সুযোগ নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে, তারা আসলে কখনোই সত্যিকারের ছিল না। জীবনের এই কঠিন শিক্ষা আমাদের শেখায় কারো কথায় নয়, কাজেই মানুষের পরিচয় পাওয়া যায়।
স্বার্থের সময় মানুষের রূপ বদলে যাওয়ার ঘটনা কষ্ট দেয় বটে, কিন্তু একইসঙ্গে চোখও খুলে দেয়। আমরা শিখি কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। অনেক সময় এই অভিজ্ঞতাই আমাদের আরো শক্ত করে তোলে, সচেতন করে তোলে। হয়তো কষ্ট হয়, কিন্তু ভুল মানুষকে চেনা কখনোই ক্ষতির নয়, বরং ভবিষ্যতের জন্য তা উপকারী।তবে এটাও সত্যি যে, সবাই এমন নয়। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে মূল্য দেয়। তাদের কাছে ভালোবাসা, মায়া-মমতা, আন্তরিকতাই বড়। তারা আমাদের শেখায় যে সব মানুষ একই রকম নয়। তাই স্বার্থের সময় যারা খারাপ রূপ দেখায়, তাদের জন্য দুঃখ না করে বরং যারা নিঃস্বার্থ থেকে পাশে থাকে, তাদেরকেই মূল্য দেওয়া উচিত।

