ফেলে আসা জীবনের হাহাকার!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে ব্যক্তিগতভাবে কেনো যেনো মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষ আসলে আমাদের ফেলে আসা জীবন এর জন্য অনেক বেশি হাহাকার করি। আসলে সেই বিষয়টা থেকে আজকের লেখাটি মাথায় আসা। অর্থাৎ আজকের বিষয়টা নিয়ে লেখালেখি করার ব্যাপারটি মাথায় আসা। তো সে কারণে ভাবলাম যে আজকে এই বিষয়টা নিয়েই একটু লেখালেখি করা যায়। আসলে আমরা আমাদের ফেলে আসা জীবনটা নিয়ে পরবর্তীতে অনেক বেশি ভাবনা চিন্তা করি যেটা করা উচিত নয়। অবশ্যই ফেলে আসা জীবন থেকে কিছু না কিছু শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত এবং এটাই আসলে একটা মানুষ হিসেবে করাটা দরকারই।

কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটা করি না। অর্থাৎ আমরা আসলে ফেলে আসা জীবন থেকে শিক্ষা নেওয়ার চেয়ে বেশি হাহাকার করতে পছন্দ করি। যেটা অবশ্যই আমাদের জীবনকে আসলে পিছনের দিকে নিয়ে যায় এবং পিছনে দিকে টানে। কারণ আমরা যখন আমাদের ফেলে আসা জীবন নিয়ে অনেক বেশি ভাবি। অর্থাৎ আমরা যখন আমাদের ওই কাটানো মুহূর্তগুলো নিয়ে বা আমাদের করে ফেলা একেবারে অপদার্থের মতো ভুলগুলো নিয়ে বারবার চিন্তা করতে থাকি। তখন আমরা আমাদের অতীত নিয়ে আসলে এতোটাই ওই ভাবনাতে মশগুল হয়ে যায় যে আমাদের বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে যে ভাবতে হবে বা আমাদের বর্তমানে সময়টা যে চলে যাচ্ছে সেটা নিয়ে একেবারেই ভাবি না।

তো আসলে এই যে হাহাকার বা এই যে অতীত নিয়ে টানাপোড়েন। আমার মনে করি আসলে যে এটা থেকে একটা সময় গিয়ে আমাদের বের হয়ে আসা উচিত। অর্থাৎ এটা সকলের মধ্যে কোনো না কোনো সময় কাজ করে যে আসলে অতীত নিয়ে অত বেশি ভাবনা চিন্তা করতে নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা আসলে এটা ভেবে পাইনা বা আসলে ভাবতে পারি না যে এই যে এই হা হা কার আমাদেরকে একেবারে পেছনের দিকে টেনে নিয়ে যায় এবং আমাদের সুন্দর সময় গুলোকেও নষ্ট করে দেয়। তাই আমি মনে করি এই হাহাকার থেকে আসলে বের হয়ে আসা উচিত এবং নিজেকে শক্ত করে আসলে ভবিষ্যৎ এবং বর্তমানের জন্য শক্ত করা উচিত। কারণ এই যে আমাদের এই বর্তমান এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আসলে বর্তমানকে ফোকাস করে অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের ভবিষ্যতে সুন্দর করতে হবে।

ABB.gif