কেনো এ পিছু নেওয়া!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আসলে কিছু কিছু ব্যাপার কিংবা কিছু কিছু মানুষের স্বভাব দিনের পর দিন এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়, যে তাদের অবস্থা দেখলে কিংবা তাদের এই ব্যাপারগুলো দেখলে খুব অদ্ভুত লাগে। আমার কাছে তেমন একটা ব্যাপার হলো, আমি আসলে এটা খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি যে আমাদের চারপাশের কিছু অদ্ভুত চরিত্রের মানুষ রয়েছে, যারা আসলে স্বাভাবিক নয়। কিংবা তারা আসলে স্বাভাবিক স্বাভাবিক হওয়ার মতন করে থাকলেও তারা সত্যিকার অর্থে স্বাভাবিক নয়। যাই হোক, আমি বেশি কথা না পেঁচিয়ে মূল কথায় আসি। অর্থাৎ আমি এমন কিছু মানুষ দেখেছি, যারা অন্য মানুষকে গোপনে ফলো করতে খুব বেশি পছন্দ করে।

অর্থাৎ ধরুন, কোন মানুষের উপস্থিতি আপনার পছন্দ নয়, কিংবা সে মানুষের সাথে আপনি তেমন একটা সম্পর্কে জড়াতে চাইছেন না, কিংবা সেই মানুষটির সাথে আপনি হয়তোবা সম্পর্কে আর থাকতে চাইছেন না, কিংবা সেই মানুষটির সাথে আপনার কোন পরিচয় বা কথা বা দেখা সাক্ষাৎ কিছুই থাকুক সেটা আপনি চাইছেন না। কিন্তু সেই মানুষগুলো দেখবেন, আপনার ওই ব্যাপারটিকে কোনভাবেই সম্মান দেবে না এবং আপনার ওই মতামতকেও সম্মান দেবে না। তারা আপনার সামনাসামনি না পারলেও গোপনে হলেও আপনাকে ফলো করবে।

সত্যি কথা বলতে, ব্যাপারগুলো আমাকে অনেক ভাবায় এবং আমার কাছে ব্যাপারগুলো অনেক অদ্ভুত লাগে। কারণ এই যে মানুষগুলো এই ধরনের ব্যক্তিত্বের হয়, তারা আসলে অনেক বিপদজনক হয় বলেই আমি মনে করি। কারণ তারা মানুষকে বিব্রত করার জন্য এবং বিরক্ত করার জন্য ঘন্টার পর ঘন্টা ওই ব্যাপারগুলোর পিছনে লেগে থাকে। অর্থাৎ আপনি চিন্তা করুন, একটা মানুষের নারী নক্ষত্র বের করা কিন্তু খুব একটা সহজ নয়। কিন্তু ওই মানুষগুলো ঠিক এই কাজটাই করে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস বসে বসে এই ব্যাপারটিতে তাদের কোনো রকম ক্লান্তি আসে না। তারা সবসময় অন্য মানুষের পিছনে লেগে থাকে এবং অন্য মানুষকে কিভাবে বিরক্ত করা যায় কিংবা অন্য মানুষের সবকিছু খুঁজে বের করা যায় সেটা নিয়েই পড়ে থাকে। অর্থাৎ তারা আর কোনভাবেই ওই মানুষটির পিছু ছাড়ে না। এই ব্যাপারগুলো সত্যিই খুব অদ্ভুত।


ABB.gif