অন্যের জায়গায় নিজেকে রাখলেই সহ্য হয়না আর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবাই জীবনে কমবেশি অন্যের সমালোচনা করি। কেউ কাঁদলে বলি এতো নাটক কেনো!কেউ কষ্ট পেলে বলি এতো দুর্বল কেনো!কেউ ভুল করলে বলি এইটুকু বুঝতে পারলো না!কিন্তু কখনো কি ভেবেছি যদি আমরা সেই জায়গায় থাকতাম তাহলে কেমন লাগতো? আসলে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করলেই বোঝা যায় কথায় আঘাত কতোটা লাগে কষ্টের ওজন কতোটা ভারী হয়।মানুষের সহজ স্বভাব হলো বিচার করা। আমরা কারও গল্পের অর্ধেকটা শুনে পুরো রায় দিয়ে দিই। কেউ চুপচাপ থাকলে বলি অহংকারী বেশি বললে বলি দেখনদার। কেউ হাসলে মনে করি তার জীবনে দুঃখ নেই কেউ কাঁদলে মনে করি সে নাটক করছে। কিন্তু আমরা বুঝি না হয়তো সেই হাসির পেছনে লুকিয়ে আছে অগণিত অশ্রু হয়তো সেই চুপচাপ মানুষটা ভিতরে ভিতরে ভেঙে পড়ছে।

অন্যের জায়গায় নিজেকে রাখা মানেই সহানুভূতির জায়গা থেকে দেখা।এটা খুব সহজ শোনালেও বাস্তবে খুব কঠিন। কারণ আমরা নিজেদের স্বস্তির জায়গা থেকে অন্যের কষ্টটা অনুভব করতে চাই না।যেদিন আমরা সত্যিই এক মুহূর্তের জন্যও অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে পারবো।সেদিন আর আমরা কাউকে অবহেলা করতে পারব না।কেউ সারাদিনের পরিশ্রম শেষে ঘরে ফিরেছে। একটু বিশ্রাম চাইছে তাকে যদি সেই সময় আমরা কটূ কথা বলি। তখন সে হয়তো চুপ থাকে। কিন্তু আমরা যদি সেই অবস্থায় থাকতাম নিশ্চয়ই সেটা সহ্য করতে পারতাম না বা কোনো মানুষ ব্যর্থ হয়েছে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। আমরা যদি নিজের জীবনের ব্যর্থতার মুহূর্তটা মনে করি বুঝতে পারবো ব্যর্থতার কষ্ট কোনো মজা নয়।

অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে পারলে সমাজটা অনেক সুন্দর হতো। কারণ তখন মানুষ একে অপরকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করত। পরিবারে কম ঝগড়া হতো বন্ধুত্ব টিকতো সম্পর্ক ভাঙতো না। কিন্তু দুর্ভাগ্য এই যে আমরা কষ্টটা বুঝি তখনই,যখন সেটা আমাদের জীবনে ঘটে।যেমন সত্যি বলতে কী অন্যের জায়গায় নিজেকে রাখলেই সহ্য হয় না আর। তখন বোঝা যায় কারও নীরবতা কতটা ভারী কারও চোখের জল কতটা অসহায় আর কারও হাসির পেছনে কতটা না বলা যন্ত্রণা লুকিয়ে থাকে।

তাই বিচার করার আগে একবার ভেবে দেখা দরকার যে যদি আমি ওই জায়গায় থাকতাম তাহলে কি আমি সহ্য করতে পারতাম? যদি উত্তরটা না হয় তাহলে চুপ থাকাটাই সবচেয়ে ভালো।

ABB.gif