এক্সপেকটেশন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আচ্ছা একটা ব্যাপার কি ভালোবাসা যখন একতরফা হয়।তখন আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্টটা আসে আমাদের নিজের এক্সপেকটেশন থেকেই।আমরা কাউকে অনেক বেশি ভালোবাসি,তার জন্য অনেক কিছু করি,তাকে নিয়ে ভাবি,তার ভালো থাকাটা নিজের ভালো থাকার মতোই গুরুত্বপূর্ণ মনে করি।এরপর অজান্তেই আশা করতে শুরু করি যে অন্য মানুষটাও হয়তো আমাদের একইভাবে ভাববে একইভাবে গুরুত্ব দিবে। কিন্তু সবসময় তো এমন হয় না।আসলে ভালোবাসা জোর করে সমান করা যায় না।আমি কাউকে মন থেকে ভালোবাসতেই পারি,তার জন্য অনেক কিছু করতেই পারি।কিন্তু তার মানে এই না যে অন্য মানুষটাকেও আমাকে একইভাবে ভালোবাসতেই হবে।তার অনুভূতি তো তার নিজের।সে হয়তো আমাকে অন্যভাবে দেখে,হয়তো তার কাছে আমি ততটা গুরুত্বপূর্ণ না আবার হয়তো সে আমাকে ভালোইবাসে কিন্তু আমার মতো করে প্রকাশ করতে পারে না।যেকোনো পরিস্থিতিই হতে পারে।আর আমার কি মনে হয় জানেন?আসলে একতরফা ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তবতাটা মেনে নেওয়া।

আমি যদি জানি যে ভালোবাসাটা শুধু আমার দিক থেকেই বেশি।তাহলে অন্য দিক থেকে একই ধরনের আচরণ আশা করে নিজেকে বারবার কষ্ট দেওয়ার কোনো মানে নেই।কারণ আমি যেভাবে অনুভব করছি, অন্য মানুষটাও ঠিক সেভাবেই অনুভব করবে এমন কোনো নিয়ম নেই।আমরা অনেক সময় নিজের ভালোবাসার পরিমাণ দিয়ে অন্য মানুষের ভালোবাসা মাপতে যাই।আমি এতটা খোঁজ নিচ্ছি সে কেনো নিচ্ছে না।আমি এতোটা সময় দিচ্ছি সে কেনো দিচ্ছে না। আমি তার ছোট ছোট বিষয় মনে রাখছি সে কেনো আমার বিষয়গুলো মনে রাখছে না।তখন ধীরে ধীরে ভালোবাসার জায়গাটা অভিযোগে পরিণত হয়।কিন্তু একটু অন্যভাবে ভাবলে হয়তো বিষয়টা সহজ হয়। আমি যেহেতু নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসছি,নিজের ইচ্ছায় তার জন্য কিছু করছি।তাই সেগুলোর বিনিময়ে একই জিনিস দাবি করা ঠিক না।ভালোবাসা যদি সত্যিই ভালোবাসা হয়।তাহলে সেখানে কিছুটা স্বাধীনতাও থাকতে হয়।আর অবশ্যই এর মানে এই না যে একতরফা ভালোবাসায় সবকিছু চুপচাপ সহ্য করতে হবে।কেউ যদি আমাদের অসম্মান করে, বারবার কষ্ট দেয় বা আমাদের অনুভূতিকে ব্যবহার করে।তাহলে সেখান থেকে নিজের জন্য সীমা তৈরি করা দরকার।ভালোবাসি বলেই নিজের আত্মসম্মান বাদ দিতে হবে এমন না।আর একটা বিষয় কি ভালোবাসা একতরফা হলে কখন থামতে হবে সেটাও বুঝতে হয়।কাউকে ভালোবাসা আর নিজের জীবন আটকে রাখা এক জিনিস না।একজন মানুষকে ভালো লাগতেই পারে,তার জন্য মন খারাপও হতে পারে।কিন্তু তার অনুভূতি আমাদের মতো না হলে সেটাকে মেনে নেওয়াটাও জীবনের একটা পার্ট।আর একতরফা ভালোবাসায় সবচেয়ে শান্তির জায়গাটা হচ্ছে নিজের অনুভূতিটাকে অস্বীকার না করা কিন্তু অন্য মানুষের কাছ থেকেও জোর করে কিছু আশা না করা।আমি ভালোবাসতে পারি।কিন্তু সে একইভাবে ভালোবাসবে কিনা সেটা তার বিষয়।আমি যতোটা গুরুত্ব দিই সে ততোটা দেবে কিনা সেটাও তার সিদ্ধান্ত।

আর ভালোবাসা সুন্দর তখনই যখন সেখানে নিজের অনুভূতির পাশাপাশি অন্য মানুষের স্বাধীনতাকেও সম্মান করা যায়।ভালো যেহেতু শুধু আমিই বাসি।তাহলে অন্য দিক থেকে আমাকে একইভাবে ট্রিট করবে না।এটাও স্বাভাবিকভাবে নেওয়ার মানসিকতা আমাদের রাখতে হবে।কারণ প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা।আর সেই পার্থক্য মেনে নিতে পারাটাই হয়তো একতরফা ভালোবাসার সবচেয়ে কঠিন।কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা।

ABB.gif