ভবঘুরে হবে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিনেজ ছেলেপেলেদের একটা আশা বা একটা আকাঙ্ক্ষা খুব বেশি থাকে। সেটা হচ্ছে সে ভবঘুরে হবে আসলে এটা আমি মনে করি না কোনো মানুষের দোষ বা কোনো সোসাইটি এর দোষ। অর্থাৎ আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণভাবে একটা বয়সের প্রভাব এবং এটাকে আমি প্রথম অর্থে বা নরমালি খুব একটা যে খারাপ সেটা আসলে বলবো না। কারণ বয়স যখন আমাদের পরিবর্তন হয় বা তরুন তরুণীরা যখন হুট করে এই ফেইসে ঢুকে পরে। তখন আসলে তাদের মধ্যে অনেক কিছু কাজ করে এবং এই ফেসটা আসলে সবকিছু বুঝে ওঠাটাও অনেকটা কঠিন বিষয়।আর এই কারণেই এই ফেইসটাতে আসলে সবকিছু খুব দ্রুত বুঝে যাওয়া বা সবকিছু সেটেল করে ফেলা খুব একটা সহজ বিষয় নয়।
তো সেই বয়স তাতে যখন একটা ছেলে ভাবে যে সে ভবঘুরে হবে কোনো কিছু করবে না কোনো কিছুর পরোয়া করবে না। মানে নিজের মতো করে চলবে বা নিজের যা সিদ্ধান্ত নেবে সেটাই করবে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কারণ আমার কাছে মনে হয় যে এটা আসলে আমরা এভাবেই ভাবি তাই ই ভয়ংকর। অর্থাৎ আমরা এই বিষয়গুলোকে এভাবেই দেখি। কিন্তু আসলে এটাকে না দেখে আমরা এভাবে দেখতে পারি যে ছেলেটা হয়তোবা এখন বুঝতে পারছে না যে ভবিষ্যৎ কিভাবে চালাতে হবে বা দশটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে বা কাকে পাত্তা দিতে হবে বা কাকে পাতা দিতে হবে না। সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারছে না এবং সেই কারণেই আসলে তার মধ্যে ওই বিষয়গুলো কাজ করছে।
তো আমরা যখন একটা সময়ে গিয়ে এটা বুঝাতে পারবো তাদেরকে বা আমরা নিজেরাও নিজেদেরকে সেটা বোঝাতে পারবো যে আসলে এটা তাদের বয়সের দোষ বা বয়সের কিছু আলাদা চিন্তাভাবনা যেটা ধীরে ধীরে আমাদের বুঝানোর মাধ্যমে কেটে যাবে এবং সে খুব সেটেল একটা লাইভ লিড করবে। অর্থাৎ সে তার লাইফটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরপরে সামনের দিকে আগাবে।আসলে আমি মনে করে তাদের এই পরিবর্তন বা তাদের এই বুঝতে পারাটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভরশীল এবং তাদের ওই নির্ভরশীলতাটাকেই কিন্তু আমাদের হাতিয়ার করে, তাদেরকে ওই ভবঘুরে জীবনটা থেকে ফিরিয়ে আনতে হবে।

