বকার ভয়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সেই ছোট থেকে এখন পর্যন্ত যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে বকলেই না আসলে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না, একদম না মানে না।কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত ধারণা আছে যে বকা দিলে বুঝি মানুষ ঠিক হয়ে যাবে।মানে বিশেষ করে ঘরের বাচ্চাদের কোনো ভুল হলে আমরা অনেক সময় প্রথমেই বকা শুরু করি।কী ভুল করেছে বা কেনো করেছে এরপর কী করা উচিত এসব বোঝার আগে বকা দেওয়া শুরু হয়ে যায় আর এভাবেই একটা সময় বাচ্চারা ভুলের চেয়ে বকাটাকেই বেশি ভয় পেতে শুরু করে।আসলে আমার মনে হয় কি একটা বাচ্চা যখন কোনো ভুল করে তখন তার প্রথম প্রয়োজন হচ্ছে বিষয়টা নিয়ে কথা বলা।মানে সে কেনো এমন করলো বা কী ভেবে করলো বা সে আসলে কী বুঝেছিলো এসব জানার চেষ্টা করা দরকার।কিন্তু আমরা অনেক সময় এসব জানার আগেই ধরে নিই যে বাচ্চাটা ইচ্ছা করেই ভুল করেছে।আর তারপর বকা,রাগ,ভয় দেখানো শুরু হয় আরকি,তাই না!
আর এর সবচেয়ে খারাপ প্রভাব পরে তখন যখন বাচ্চা বুঝতে শেখে যে কোনো কিছু বললেই বকা খেতে হবে।আর তখন সে সমস্যার সমাধান খোঁজার বদলে বিষয়টা লুকিয়ে রাখতে শুরু করে।মানে ভুল করেছে কিন্তু বলবে না।বা স্কুলে কোনো সমস্যা হয়েছে সেটাও বলবে না। কারো সঙ্গে খারাপ কিছু ঘটেছে সেটাও হয়তো বলবে না।কারণ তার মাথায় শুধু একটা চিন্তা থাকে যে আরে বাবা রে বললে বকা খেতে হবে।আর এখানেই আসলে বড় একটা সমস্যা তৈরি হয়।আসলে একটা বাচ্চা যদি নিজের সমস্যাগুলো ঘরের মানুষের কাছে বলতে না পারে।তাহলে সে কোথায় যাবে?বাইরে থেকে হয়তো মনে হবে বাচ্চাটা খুব শান্ত কোনো সমস্যা নেই।কিন্তু ভেতরে ভেতরে সে অনেক কিছু নিয়ে চিন্তায় থাকতে পারে।অবশ্যই বাচ্চাকে ভুল করলে বুঝাতে হবে।আসলে ভুলকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে নেই।কিন্তু বুঝানো আর অপমান করা এক জিনিস না।কোনো কাজ কেনো ভুল হয়েছে সেটা বুঝানো সেই ভুলের পরিণতি সম্পর্কে জানানো এবং পরেরবার কীভাবে সেটা এড়ানো যায় সেটা শেখানো অনেক বেশি কার্যকর।
কারণ বকা খেয়ে একটা বাচ্চা হয়তো কিছু সময়ের জন্য চুপ হয়ে যাবে।তাই না?কিন্তু সে সত্যিই বুঝেছে কিনা সেটা নিশ্চিত না।উলটা অনেক সময় সে শুধু পরেরবার যেনো ধরা না পরে সেই চেষ্টা করবে আর তখন ভুল কমার বদলে লুকানোর অভ্যাস তৈরি হতে পারে।আসলে আমাদের মনে রাখা দরকার যে বাচ্চারা সবসময় বুঝে ভুল করে না।অনেক সময় ওরা কৌতূহল থেকে কিছু করে,ভুল বুঝে কিছু করে আবার কখনো পরিস্থিতি সামলাতে না পেরে ভুল করে।তো তাই প্রতিটা ভুলের পেছনে একই কারণ থাকে না।আর ঘরের পরিবেশ এমন হওয়া দরকার যে যেখানে বাচ্চা ভয় না পেয়ে নিজের সমস্যার কথা বলতে পারে।মানে সে জানবে যে ভুল করলে তাকে বুঝানো হবে,প্রয়োজন হলে শাসনও করা হবে।কিন্তু তাকে একেবারে ছোট করে দেওয়া হবে না।আর একটা বাচ্চা যদি জানে যে ভুল করলেও তার কথা শোনা হবে।তাহলে সে অনেক বেশি খোলামেলা হবে।আর এই খোলামেলা সম্পর্কটাই ভবিষ্যতে তাকে অনেক বিপদ থেকে বাঁচাতে পারে।আর বাচ্চাকে শুধু ভালো আচরণ শেখানোই যথেষ্ট না তার সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি করাও দরকার যেখানে সে নিজের কথা বলতে নিরাপদ বোধ করে।কারণ বকা দিয়ে হয়তো কিছু সময়ের জন্য চুপ করানো যায়।কিন্তু বিশ্বাস তৈরি করা যায় না আর বাচ্চাদের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি দরকার সেই বিশ্বাসটাই।

