অনেকেই ভুল থেকে শিক্ষা নেয় না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কারণ ভুল থেকেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে এবং সঠিক পথে চলার শিক্ষা পায়। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকেই তাদের করা ভুল থেকে শিক্ষা নিতে চায় না। একই ভুল তারা বারবার করে, আর এর ফল ভোগ করতে হয় তাদের জীবনেই।যারা ভুল থেকে শিক্ষা নেয় না, তাদের জীবন প্রায়ই এক জায়গায় আটকে যায়। কারণ ভুলকে উপেক্ষা করা মানে সমস্যাকে অস্বীকার করা। যেমন, কেউ যদি একবার ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, অথচ পরেরবার সেই একই পথে আবার হাঁটে, তবে সে নিজের ক্ষতির পথকেই সহজ করে দেয়।
ভুল থেকে শিক্ষা না নিলে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, সম্পর্কেও সমস্যা দেখা দেয়। বারবার একই ভুল করলে আস্থা হারিয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। কর্মক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য যদি কেউ নিজের ভুল বুঝেও সংশোধন না করে, তবে উন্নতির সুযোগ হারায়।আসলে ভুল আমাদের শিক্ষক। যে ভুল স্বীকার করতে জানে, সে নতুনভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু যারা মনে করে, আমি ঠিকই আছি, আমার কোনো পরিবর্তনের দরকার নেই তাদের জীবন একসময় হতাশায় ভরে যায়। তাই ভুল করলে তা মেনে নেওয়া, বিশ্লেষণ করা এবং পরেরবার সেই ভুল না করার চেষ্টা করা, এটাই প্রকৃত শিক্ষা।
তাই আসলে ভুলকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার বিষয় হলো, ভুল করেও যদি কেউ সেখান থেকে কিছু শিখতে না চায়, তবে সেটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।এটা আসলে আমি নিজেও বিশ্বাস করি আর তাই আপনাদের সাথেও বিশেষ করে এই ব্যাপারগুলো শেয়ার করতে আসলাম।আসলে কিছু কিছু ব্যাপার চাইলেও করা যায় না।এই ব্যাপারটাও ঠিক তেমন।চাই মানতে কিন্তু কেনো যেনো হয় না!

