সবাই পাশে থাকলে বোঝা যায়, কে সত্যিই আপন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে ভালো সময়ে সবাই যেন অনেক আপন হয়ে যায়। ছোট্ট একটা খুশির খবর, একটু সাফল্য কিংবা সামান্য স্বস্তির মুহূর্তেই কতজন মানুষ এসে পাশে দাঁড়ায়, অভিনন্দন জানায়, হাসিমুখে গল্প করে, এমনকি ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করতেও ভোলে না। তখন মনে হয়, চারপাশটা যেন আপন মানুষে ভরা। কেউ কেউ আবার বলে ওঠে তুমি না আমাদের গর্ব! কিন্তু আসল কথা হলো, এই গর্বের মানুষটা যদি একদিন হোঁচট খায়, তাহলে সেই গর্ব যেন ধীরে ধীরে অচেনা হয়ে যায়।

আমি নিজে এই বাস্তবতা খুব কাছ থেকে দেখেছি। জীবনের একটা পর্যায়ে যখন সবকিছু ভালো চলছিল, তখন মনে হতো, আমার অনেক আপনজন আছে। ফোনে খোঁজ নেওয়া, একসাথে সময় কাটানো, এক কাপ চায়ের পাশে বসে গল্প করা সবই চলছিল দারুণভাবে। কিন্তু যখন একটু খারাপ সময় এলো, যখন কিছু সিদ্ধান্ত ভেঙে গেল, যখন চারপাশের চেনা মানুষগুলো বদলে যেতে লাগল, তখন বুঝলাম সবাই আসলে পাশে থাকলেও, সবাই সত্যিকারের আপন নয়।আসল আপন মানুষ সে, যে তোমার পাশে থাকে তখনও, যখন তোমার দেওয়ার কিছুই থাকে না। যখন তুমি হতাশ, যখন তুমি চুপচাপ, কাঁদতে চাও, কিংবা কেবল কারো কাঁধে মাথা রেখে একটু নিঃশ্বাস নিতে চাও তখন যে মানুষটা চুপ করে পাশে বসে থাকে, একটাও বাড়তি কথা না বলে, শুধু বুঝে ফেলে তোমার ভেতরের অস্থিরতা, সেই মানুষটাই আসলে তোমার সত্যিকারের আপন।

অনেকেই পাশে থাকে সুখে, কিন্তু দুঃখে কারা থাকে, সেটাই বুঝিয়ে দেয় কার সঙ্গে সম্পর্কটা আসলে কতটা গভীর। বিপদের সময়, একাকীত্বে, হতাশার রাতে যার নাম মনে পড়ে।সে যদি সত্যিই তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তুমি ভাগ্যবান। আর বাকিদের শুধু সময় মতো আসা আর চলে যাওয়া মনে রেখে দিও, যেন ভবিষ্যতে অন্ধ বিশ্বাস না করো।সবাই পাশে থাকলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে ধরা পড়ে কে তোমার পাশে থাকার ভান করছিল, আর কে সত্যি সত্যিই ছিল। কারণ মুখে আমি তোকে ছেড়ে যাব না বলাটা যতটা সহজ, সেই কথার ওজন ঠিক রাখাটা ততটাই কঠিন। আর তাই আমি এখন আর কারো কথায় নয়, কাজে বিশ্বাস করি। পাশে থাকার প্রতিশ্রুতি নয়, পাশে থাকার প্রমাণ খুঁজি।জীবন শেখায় আপন বলে সবাই আপন হয় না। আর যাদের প্রয়োজনের সময় পেলে, তারাই আসলে হৃদয়ের ঠিকানায় থাকা সবচেয়ে আপন মানুষ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.050
BTC 71218.78
ETH 2080.84
USDT 1.00
SBD 0.49