সময় গেলে আর ফিরে আসে না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সময় গেলে আর ফিরে আসে না এই কথাটার মানে আমি অনেক দেরিতে বুঝেছি। ছোটবেলায় যখন সবাই এই লাইনটা বলতো, তখন ভাবতাম, এমন তো কত কিছুই আবার ফিরে আসে, সময়ই বা আসবে না কেন? কিন্তু সময় যখন আস্তে আস্তে চলে যেতে লাগলো, প্রিয় মানুষ, প্রিয় মুহূর্তগুলো আর ফিরে এলো না, তখনই বুঝলাম, সত্যি, সময় গেলে আর কিছুই আগের মতো হয় না।

আমাদের জীবনে অনেক সময় এমন হয়, যখন কিছু করার থাকে, তখন করি না। ভাবি, পরে করব, এখনই বা এত তাড়া কিসের! কিন্তু যখন সময় ফুরিয়ে যায়, তখন আফসোস ছাড়া কিছুই আর বাকি থাকে না। ছোটবেলার স্কুলজীবন, সেই বন্ধুদের সঙ্গে হেসে খেলে সময় কাটানো, ঈদের আগের রাতে চাঁদ দেখার আনন্দ, কিংবা মা–বাবার সঙ্গে টুকটাক গল্প।এসব তো এখনো মনে পড়ে, কিন্তু ফিরে কি আসে? আসেও না, আসতেও চায় না।

সবচেয়ে কষ্টের হয় তখন, যখন কারো প্রতি ভালোবাসা কিংবা মনের কথা সময় থাকতে বলা হয় না। ভাবি, এখন না বলি, পরে বলব। কিন্তু সেই মানুষটা হয়তো তখনই দূরে চলে যায় মনে চিরদিনের একটা শূন্যতা রেখে। আবার কোনো কাজের সুযোগ যখন হাতছাড়া হয়, তখনও মনে হয়, ইশ! যদি তখন একটু সাহস করতাম! কিন্তু তখন যদি আর কেনো দিয়ে কিছুই ফিরে আনা যায় না।

অনেকেই ভাবে, সময় তো আবার আসবেই। হ্যাঁ, সময় আসে ঠিকই, কিন্তু সেই একই সময় আর আসে না। সেই মানুষ, সেই পরিবেশ, সেই অনুভব, সবকিছু বদলে যায়। পুরোনো জায়গায় গিয়েও সেই পুরোনো মনটা আর খুঁজে পাওয়া যায় না। তখন শুধু একটা চিনচিনে অনুভূতি নিয়ে ফিরে আসতে হয়।

আমার মনে হয়, সময়ের সবচেয়ে বড় শিক্ষা এই যে, আমাদের যা কিছু করার, তা এখনই করতে হবে। কারো প্রতি মনের অনুভূতি জানাতে হলে এখনই জানাতে হবে। কাউকে ক্ষমা করতে হলে এখনই করতে হবে। নতুন কিছু শিখতে হলে, নতুন করে জীবন সাজাতে হলে, তার শুরুটা এখনই করতে হবে। কারণ এই এখনটাই একমাত্র সত্যি। বাকি সব শুধু স্মৃতি।

তাই আমি এখন আর সময় নষ্ট করি না। যেটা ভালো লাগে সেটা করি, যাকে ভালোবাসি তাকে সেটা জানাই, আর যাদের জন্য কৃতজ্ঞ, তাদের সেটা বুঝিয়ে দিই। কারণ আমি জানি, সময় গেলে আর ফিরে আসে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.055
BTC 70670.53
ETH 2085.48
USDT 1.00
SBD 0.49