ভালো থাকতে চাওয়াটাও এখন অনেক বড় অপরাধ হয়ে গেছে যেনো!
আসলে এখনকার সমাজে সবাই চায় তুমি যেনো কষ্ট পেয়ে যাও, তুমি যেনো সব সহ্য করো, তুমি যেনো কাঁদো, তুমি যেন সব ছাড় দাও। কিন্তু তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, তাহলে সেটা তারা মেনে নিতে পারে না। কারণ হয়তো তারা নিজেরাই ভালো নেই, তাই অন্যকে ভালো থাকতে দেখলে সহ্য করতে পারে না। অথবা, তারা চায় তুমি সবসময় তাদের মনের মতো থাকবে, তাদের কথা শুনবে, তাদের সিদ্ধান্তে চলবে। তুমি যদি একদিন নিজের কথা ভাবো, নিজের ভালো লাগার কিছু করো, তখনই তারা বলে তুমি নিজেকে নিয়ে বেশি ভাবো।
এই যে নিজের ভালো থাকার জন্য একটুও জায়গা নেই, এটা খুব কষ্টের। আমি নিজে অনেকবার এমনটা ফিল করেছি। কোনো কিছু না বলে চুপচাপ থেকেছি, শুধু নিজের শান্তির জন্য। তবুও সবাই বুঝে নিয়েছে আমি বদলে গেছি, আমি আগের মতো নেই। যেন নিজের মতো থাকা মানেই অন্যদের অপমান করা। অথচ কখনো কি আমি কাউকে কষ্ট দিয়েছি? না। আমি শুধু নিজের মনটাকে একটু গুরুত্ব দিতে চেয়েছি।
ভালো থাকা কি তাহলে আসলেই দোষের? আমি তো মনে করি না। নিজের ভালো থাকা মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। এটা স্বার্থপরতা না, বরং এটা দরকার। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই সহজ কথাটাও এখন আর সহজে বোঝানো যায় না। এখন মানুষ শুধু দেখতে চায় তুমি কতটা কষ্ট সহ্য করো, তুমি কতটা ছাড় দাও। তুমি যদি একটু নিজেকে নিয়ে ভাবো, তাহলে তারা তোমাকে আর আপন ভাবে না।
তাই এখন মনে হয়, ভালো থাকতে চাইলেই সেটা যেন একরকম অপরাধ। অথচ সত্যিটা হলো, আমি শুধু বাঁচতে চেয়েছি, ভালো থাকতে চেয়েছি। তার মানে এই না যে আমি কাউকে ফেলেছি বা ভুলে গেছি। আমি শুধু নিজেকেও একটু গুরুত্ব দিতে চেয়েছি।

