নিজেকে বদলানোর চাপ কি সব সময় দরকার?
আসলে নিজের মস্তিষ্ককে আলাদা চাপ দিয়ে শুধু শুধু নিজের মস্তিষ্ককে বিভ্রান্ত করি এবং অহেতুক চাপ সৃষ্টি করার মধ্যে কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। আর তার চেয়েও বড় ব্যাপার যেটা, সেটা হলো আমি অনেক সময় খেয়াল করেছি যে আসলে আমরা যখন নিজের মস্তিষ্ককে অনেক বেশি চাপ দিই কিংবা নিজের মস্তিষ্ককে অনেক বেশি প্রেসার দিয়ে ফেলি, তখন আমাদের মস্তিষ্কের যেখানে কাজ করা প্রয়োজন সেখানে কাজ করে না।
আর অন্যতমভাবে আমরা নিজের মস্তিষ্ককে যে কারণে কিংবা যে কাজে অনেক বেশি চাপ প্রয়োগ করি, সেটা হলো আমরা আসলে সব সময় নিজেকে বদলানোর একটা চেষ্টা করে থাকি। অবশ্যই সেটা অনেকটা সময় বৃথা চেষ্টা হয়, কারণ আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে নিজেকে বদলাতে চাই। হয়তো অন্য কোনো মানুষ কিছু বলে দিল আমাদেরকে হুট করে, কিংবা হয়তো এমন কিছু বলে দিল যেটা হয়তোবা সত্যি নয়, কিন্তু আমরা সেটাকে সত্যি মেনে নেই। হয়তো কোনো মানুষের আমাদের কোনো কাজ পছন্দ হলো না, আসলে সব সময় যে সকলেরই আমাদেরকে পছন্দ হবে, এমন কিন্তু কোনো কথা নেই।
কিন্তু আমরা সেটাই সব সময় চাই। অর্থাৎ আমরা সব সময় চাই যে সকলে আমাদেরকে পছন্দ করবে, সকলের আমাদের সকল কাজ পছন্দ হবে। কিন্তু এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, অর্থাৎ সব সময় সকল মানুষের আমাদেরকে পছন্দ হবে না, ব্যাপারটা খুব স্বাভাবিক।
কিন্তু আমরা সেই স্বাভাবিক বিষয়টিকে অস্বাভাবিক বানিয়ে ফেলি। যেভাবে সেটা হয়, সেটা হলো আমরা যেটা করি, সেটা হলো সবসময় অন্য মানুষ কী বলছে, সেটার দিকে তাকিয়ে থাকি এবং অন্য মানুষ আমাদেরকে কিভাবে দেখছে, সেটা হিসেব করে আমরা নিজেদেরকে দেখি, যেটা কখনোই উচিত নয়।
আর এটা করতে গিয়েই আমরা অনেক বেশি নিজেকে প্রেসার দিয়ে ফেলি অহেতুক এবং নিজের জীবনকে দুর্বিষহ করে তুলি, যেটার কোনো প্রয়োজন আমি আসলেই দেখতে পাই না। কারণ আমরা যেমন আছি, তেমনই হয়তো ঠিক আছে। হয়তোবা নিজের একটু ইমপ্রুভমেন্ট দরকার, কিন্তু তাই বলে কোনো অপরাধ না থাকা সত্ত্বেও নিজেকে অনেক বেশি বদলানোর কোনো প্রয়োজন আমি দেখি না।

