দক্ষ যুবক গড়বে দেশ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটি দেশকে যদি পঙ্গু করে দিতে হয়। তাহলে তার ছাত্রসমাজ কিন্তু যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে। তাহলে দেখা যাবে পরবর্তী প্রজন্ম কিংবা পরবর্তী দেশ যেটাকে আমরা আসলে ভবিষ্যৎ হিসেবে দেখবো। সেটা আসলে একেবারে নষ্ট হয়ে যাবে। এটাই হলো একটি আসল ব্যাপার। অর্থাৎ একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে তার দক্ষ যুবক তৈরি করতে হবে। কিন্তু সে যদি সেটা করতে অপারগ হয়। তাহলে আসলে এটা বলতেই হবে যে, সেই দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে।

তাই দক্ষ যুবক যদি থাকে। তবে কিন্তু একটি দেশ সুন্দরভাবে গড়ে উঠতে পারবে এবং এটা আমরা অনেকেই ভালোভাবে বুঝতে পারিনা কিংবা বুঝতে চাই না। অর্থাৎ একটি দক্ষ সমাজ কিংবা একটি দক্ষ ছাত্র-ছাত্রী কেনো এই পৃথিবীতে দরকার। সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। কারণ আমাদের একটু বেশি বয়সের যারা থাকে। আমরা কিন্তু সব সময় চাই যে আমরা এই জায়গা থেকে নড়বোনা। অর্থাৎ তারা যুব সমাজকে কোনোভাবেই সুযোগ দিতে রাজি নয়।বিশেষ করে এটা যেখানে দেখা যায়। সেটা হলো পলিটিক্স এ। অর্থাৎ পলিটিক্সের যেখানে আসলে নতুনদের সুযোগ পাওয়ার কথা এবং পুরানোদের তাদের গাইড করার কথা। সেখানে শুধুমাত্র পুরনোরাই চেয়ার আঁকড়ে ধরে পরে থাকে।

আসলে ঠিক এভাবে করেই আমাদের দক্ষ যুবসমাজ আমরা হারাই। সে কারণেই আমরা যদি একটি দক্ষ যুব সমাজ তৈরি করতে পারি। যারা দেশের জন্য কাজ করবে। তবে সেই দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। কারণ দক্ষ যুবক সেনা ই একমাত্র পারে দেশকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। কিন্তু বর্তমানে আসলে যুবসমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ খারাপ এর দিকে যাচ্ছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 63023.45
ETH 1824.10
USDT 1.00
SBD 0.48