যখন দরকার হয় তখনই আসল চেহারা দেখা যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যখন জীবনে সবকিছু ভালো চলছে, তখন সবাই আপন মনে হয়। চারপাশে অনেক মানুষ, কথার ঝলক, খুশির গল্প সবই খুব সহজ লাগে। কিন্তু আসলে কারা আমাদের আপন, সেটা তখন বোঝা যায় না। কারণ, তখন সবাই ভালো মুখেই থাকে, সবার ব্যবহারই ঠিকঠাক মনে হয়। কিন্তু যেই না একটু বিপদ আসে, কোনো কষ্টে পড়ি, একটু সাহায্য দরকার হয় তখনই চারপাশের মানুষদের আসল চেহারা চোখে পরে।

জীবনের কঠিন সময়টা একেকটা আয়নার মতো কাজ করে। কে পাশে দাঁড়ায়, কে অজুহাত দিয়ে দূরে সরে যায়, কে মন থেকে সহানুভূতি দেখায় আর কে শুধু দেখানোর জন্য খোঁজ নেয় এসব তখন একেবারে স্পষ্ট হয়ে যায়। তখন বুঝতে হয়, যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম, সে হয়তো ঠিক তখনই পাশ কাটিয়ে চলে গেছে। আর যাকে গুরুত্বই দিতাম না, সে হয়তো নিঃশব্দে পাশে দাঁড়িয়ে গেছে।

এটা অনেক কষ্টের, কিন্তু অনেক বাস্তব। আমরা অনেক সময় সম্পর্ক, বন্ধুত্ব বা আত্মীয়তা নিয়ে খুব আবেগী হয়ে পড়ি। কিন্তু বিপদ এলে বোঝা যায় সম্পর্কটা কতটা সত্যি ছিল। প্রয়োজনের সময় যদি কেউ পাশে না থাকে, তাহলে তার প্রতিদিনের ভালো ব্যবহার, হাসি, কথাবার্তা সবটাই যেনো ধোঁকা মনে হয়।আর একটা জিনিস হলো, অনেকেই সামনের মুখে ভালো থাকলেও, ভেতরে ঈর্ষা পুষে রাখে। বিপদে পরলে তারা সাহায্যের বদলে আনন্দ পায়। এটাও তখনই বোঝা যায়, যখন আমরা সহায়তা চাই বা মানসিকভাবে কারো পাশে থাকা প্রয়োজন হয়।

তবে এটাও ঠিক, এই কঠিন সময়টাই মানুষ চিনিয়ে দেয়। এটা কষ্টের হলেও দরকারি। কারণ জীবনটাকে সহজ আর পরিষ্কার করে নিতে গেলে, পাশে কেমন মানুষ আছে সেটা জানাটাও জরুরি।তাই কাউকে আপন ভাবার আগে একটু সময় নেওয়া ভালো। শুধু সুখের সময়ে নয়, কষ্টের সময় কে কেমন, সেটা দেখার পরই বোঝা যায় কার সাথে পথ চলা যায়, আর কার সাথে নয়।

ABB.gif