ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকাটাই বড় ব্যাপার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে সব কিছু কি সব সময় মনের মতো হয়? হয় না। কখনো মানুষ হারিয়ে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো বিশ্বাসের মানুষটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় কষ্টের কারণ। তবুও জীবন থেমে থাকে না। সময় যায়, দিন বদলায়, শুধু থেকে যায় কিছু না বলা অনুভূতি আর লুকিয়ে রাখা কান্না। কিন্তু এই সবকিছুর মাঝেও যে মানুষগুলো ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকে, তারাই আসল লড়াকু।

সবাই শক্তিশালী হয় না। অনেকেই বাইরে থেকে হাসি মুখে থাকলেও ভেতরে ভেঙে পড়ে থাকে। আবার এমন মানুষও আছে যারা নিজের সব কষ্ট, ব্যথা, একা একা সহ্য করে যায়। তারা চিৎকার করে বলে না কাকে কতটা ভালোবেসেছে, কতটা কষ্ট পেয়েছে, কিংবা কার জন্য আজ চোখের পানি পড়ছে। শুধু চুপচাপ সহ্য করে যায়। কিন্তু এই সহ্য করাটাই দুর্বলতা নয়, বরং এটা সবচেয়ে বড় শক্তি।ভাঙা যায় সহজে, কিন্তু ভাঙা অবস্থাতেই দাঁড়িয়ে থাকা কঠিন। জীবনের প্রতিটা ধাক্কা মানুষকে কিছু না কিছু শেখায়। কেউ হয়তো সেই ধাক্কায় মাটিতে পড়ে যায়, আবার কেউ সেই ধাক্কা থেকেই নিজের ভিত গড়ে তোলে। আর এই ভিত গড়ে তোলার নামই বেঁচে থাকা। অনেকে ভাবে, কাঁদা মানেই দুর্বল, কিন্তু না সবচেয়ে সাহসী সেই মানুষ, যে কাঁদার পরও নিজের চোখ মুছে আবার উঠে দাঁড়াতে জানে।

আমি নিজেও বুঝেছি, কষ্ট আসবেই, মানুষ বদলাবেই, ভুল বোঝাবুঝি হবেই, ভাঙনও ঘটবেই। কিন্তু নিজেকে সামলে নেওয়াটাই আসল কাজ। একা লাগবে, দমবন্ধ লাগবে, তবুও নিজের মনকে বোঝাতে হবে।এই সময়টাও পার হয়ে যাবে। কারণ দুনিয়ায় কেউ আসলে কারো পুরোটা কষ্ট বোঝে না, সব লড়াই একা লড়তেই হয়।তাই আমি এখন আর কাউকে দোষ দিই না, কোনো অভিযোগ রাখি না। শুধু শিখে নিচ্ছি, কীভাবে কষ্টকে নিজের শক্তি বানাতে হয়। কারণ দিনের শেষে নিজের পাশে যদি নিজেই না থাকি, তাহলে আর কেউ থাকবে না।এই জন্যই বলি, কষ্ট পেয়েও, কান্না চাপিয়ে, অভিমান ভুলে, যারা চুপচাপ হেঁটে চলে যায় সামনে এগিয়ে, তাদের সালাম জানানো উচিত। কারণ ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকাটাই বড় ব্যাপার সবচেয়ে বড় লড়াই, আর সবচেয়ে বড় জয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.050
BTC 71218.78
ETH 2080.84
USDT 1.00
SBD 0.49