চাইলেও সবাইকে পাশে রাখা যায় না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে খুব তিক্ত একটি সত্য হলো চাইলেও সবাইকে পাশে রাখা যায় না।এই কথাটা আগে শুনলেও খুব একটা বুঝতাম না। বরং ভাবতাম, যদি আমি কারো জন্য সত্যি হই, যদি মন থেকে কাউকে ভালোবাসি বা গুরুত্ব দিই, তাহলে তারা সব সময় আমার পাশে থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি, এই দুনিয়াটা ততটা সরল না, আর মানুষ তো একেবারেই না।

একটা সময় ছিল, যখন আমি ভাবতাম কিছু বন্ধুত্ব কখনো ভাঙে না, কিছু সম্পর্ক কখনো ফিকে হয় না। কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি, আমার জীবনে এমন অনেক মানুষ ছিল যাদের ছাড়া একদিনও কল্পনা করতে পারতাম না, অথচ আজ তাদের নাম মনে করতেও সময় লাগে। কেমন যেন হারিয়ে গেছে সবাই কেউ পরিস্থিতির কারণে, কেউ নিজের ইচ্ছায়, আবার কেউ নিঃশব্দে দূরে সরে গেছে।

সবচেয়ে কষ্ট হয় তখন, যখন যাকে অনেক আপন মনে করতাম, সে নিজেই আর পাশে থাকতে চায় না। অথচ আমি তো তাকে ধরে রাখতে অনেক চেষ্টাই করেছিলাম। কিন্তু একতরফা চেষ্টা কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। চাইলেই কি আর সবকিছু ধরে রাখা যায়? মানুষের ইচ্ছা বদলে যায়, চাওয়া-পাওয়া বদলে যায়, আর সেই সঙ্গে সম্পর্কের রঙটাও ফিকে হয়ে যায়।

অনেক সময় আবার এমন মানুষরাও পাশে থাকে না, যাদের আমরা সবচেয়ে বেশি দরকার ছিল বলে ভাবি। জীবনটা এমনভাবেই চলে যে কেউ কেউ শুধু একটা সময়ের জন্যই আসে। তাদের কাজ শেষ হলে, তারা চলে যায়। তখন যতই কষ্ট পাই না কেন, কিছুই করার থাকে না। কারণ সম্পর্কের জন্য শুধু ভালোবাসা বা ইচ্ছা থাকলেই হয় না, দরকার হয় দুইপাশ থেকে সমান টান। না হলে একা টানতে টানতে একসময় ক্লান্ত হয়ে পড়তে হয়।

তবে এটাও ঠিক, সবাই পাশে না থাকলেও, কিছু মানুষ থাকে যাদের একটুকু ভালোবাসা পুরো দুনিয়ার সমান লাগে। আমি এখন আর কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করি না। যারা থাকতে চায়, তারা ঠিকই পাশে থাকবে। আর যারা চলে যায়, তাদের জন্য মন কষ্ট পায় ঠিকই, কিন্তু সেটা চেপে রেখে নিজেকে বোঝাই সবাইকে পাশে রাখা যায় না, আর দরকারও নেই। যারা প্রকৃতভাবে পাশে থাকে, তারাই আসল। আর বাকিরা, তারা শুধু জীবন শেখানোর জন্য আসা একটা পর্ব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.055
BTC 70670.53
ETH 2085.48
USDT 1.00
SBD 0.49