অন্যের দোষ দারুণ মজা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীর কিছু কিছু মানুষের অবস্থা দেখলে হাসবো নাকি আসলে কষ্ট পাবো, নাকি সেই মানুষগুলো নিয়ে আসলে কিছু বলব, সেটা নিয়ে খুব অবাক লাগে। অর্থাৎ, আসলে কিছু কিছু মানুষকে নিয়ে মন্তব্য করতেও খারাপ লাগে। কারণ, ওই মানুষগুলোর অবস্থা এমন যে, তাদেরকে নিয়ে যদি মন্তব্য করতে যাই, তাহলেও যেন অনেক বেশি হয়ে যাবে।

কারণ এখানে একটা ব্যাপার রয়েছে কোন মানুষ যদি অত্যধিক খারাপ হয়, আমি কিন্তু কখনই তার মত এতটাও খারাপ হতে পারব না। তার চেয়েও বড় ব্যাপার হলো, কোন মানুষ যদি আসলে অনেক বেশি খারাপ কাজ করে, তাও কিন্তু আপনি তাকে সেটা বোঝাতে পারবেন না। কারণ, সে কিন্তু জেনে বুঝে করছে। তেমন একটা ব্যাপার হলো কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে অনেক বেশি পছন্দ করে।

এই মানুষগুলোর অবস্থা দেখলে সত্যি অবাক লাগে। কারণ, তাদের অনেক বেশি আনন্দ লাগে যখন তারা নিজে দোষ করে, নিজে কোনো খারাপ কাজ করে, আর সেটার দায় অন্য কোনো মানুষের ঘাড়ে তুলে দিতে পারে। আসলে এই ব্যাপারগুলো সত্যিই খুব অবাক করার মতন। কারণ, এই ব্যাপারগুলো যতদিন আমাদের সাথে ঘুরতে থাকে, ততদিন আসলে আমরা একটা হীনমন্যতার মধ্য দিয়ে যাই।

কারণ, আমি নিজে ব্যক্তিগতভাবে এটা অনেক বেশি অনুভব করেছি যে, যারা আসলে খারাপ মানুষ, ওরা এমনভাবে পরিস্থিতিকে দাঁড় করায়, সেটা আসলে অনেক বেশি খারাপ হয়ে যায়। অর্থাৎ, তারা এমনভাবে অন্যের দোষ ধরতে পারে, যাতে করে ওই অন্য মানুষটি অনেক বেশি কষ্ট পেয়ে যায়।

ওই মানুষটি এতটাই কষ্ট পেয়ে যায় যে, তার বিপরীতে যেকোনো কথা বলবে, সেটাও যেন সে পারে না। অর্থাৎ বলতে গেলে, ওই মানুষটি একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। আর এই ধরনের মানুষকে আমি মোটেও পছন্দ করি না। কারণ, সত্যিই আমি এমন অনেক মানুষ দেখেছি যারা অনেক বেশি ম্যান করতে পারে, এবং সব সময় অন্যের দোষ ধরতে মগ্ন থাকে।

তারা অন্যের দোষ ধরে আনন্দ পায়। আমার আসলে মনে হয়, পৃথিবী থেকে এই ধরনের প্রাণীগুলোর বিনাশ হলেই ভালো হয়।

ABB.gif

Sort:  

Some people are like that; when they do something wrong, they push all the blame onto others, making them take the fall, and the person who did the wrong feel it's perfectly justified.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 67846.70
ETH 2053.22
USDT 1.00
SBD 0.50