বাজি ধরার অভ্যাস!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বাজি ধরার বিষয়টা নিয়েই আজকে লেখালেখি করবো।আসলে বাজি ধরার স্বভাবটা কেনো যেনো আমার মোটেও পছন্দ না।আমার কাছে মনে হয় যে বাজি ধরা এমন একটা বিষয় যেটা শুরুতে অনেকের কাছে মজা বা বিনোদনের মতো মনে হলেও পরে এটা অনেক বড় সমস্যার কারণ হতে পারে।বিশেষ করে যখন কোনো একটা বিষয় নিয়ে জেতা বা হেরে যাওয়ার সঙ্গে টাকা,সম্পদ বা অন্য কোনো লাভ ক্ষতির বিষয় জড়িয়ে যায় তখন ব্যাপারটা আর শুধু মজার মধ্যে থাকে না।অনেক সময় মানুষ খুব ছোট কিছু দিয়ে শুরু করে।হয়তো বন্ধুদের সঙ্গে মজা করে একটা বাজি ধরা হলো।প্রথমে ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হয়।মানে মনে হয় যে এখানে এমন কী আছে। কিন্তু এই ধরনের অভ্যাস ধীরে ধীরে বড় হয়ে যেতে পারে।একটা সময় মানুষ শুধু মজা করার জন্য না,জেতার আশায় বাজি ধরতে শুরু করে। তখন নিজের সিদ্ধান্ত নেওয়ার ধরনটাও বদলে যেতে পারে।আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যখন মানুষ বাজিতে হেরে যাওয়ার পর সেই টাকা বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আবার বাজি ধরে।তখন একটা ভুলকে ঠিক করার চেষ্টা করতে গিয়ে আরও বড় ভুল হয়ে যায়।একবার হারার পর মনে হয় এবার জিততেই হবে আবার হারলে মনে হয় এবার আগের ক্ষতিটাও তুলতে হবে।এভাবে মানুষ অনেক সময় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আর বাজির আরেকটা সমস্যা হচ্ছে কি এতে জেতার সঙ্গে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়।কেউ একবার জিতে গেলে মনে হতে পারে সে বুঝি সবসময়ই জিততে পারবে।তখন ঝুঁকি নেওয়ার প্রবণতা আরও বেড়ে যায়।আবার কেউ হারলে সেটা মেনে নিতে না পেরে আরও বেশি ঝুঁকি নিতে পারে। এই দুই পরিস্থিতিই শেষ পর্যন্ত সমস্যার দিকে নিয়ে যেতে পারে।আমাদের অনেক সময় মনে হয় যে আমি তো নিজের নিয়ন্ত্রণে আছি,আমার সাথে এমন কিছু হবে না।কিন্তু কোনো অভ্যাস কখন সমস্যা হয়ে দাঁড়াবে সেটা সবসময় আগে থেকে বোঝা যায় না।বিশেষ করে যেখানে দ্রুত লাভের একটা আশা থাকে সেখানে মানুষ অনেক সময় নিজের সীমারেখা ভুলে যেতে পারে।শুধু টাকা হারানোই এখানে ক্ষতি না।এর সঙ্গে মানসিক চাপ,পারিবারিক সমস্যা,সম্পর্কের মধ্যে অশান্তি,নিজের ওপর হতাশা এসবও তৈরি হতে পারে।কেউ যদি বারবার বাজির কারণে টাকা হারায়।তাহলে তার নিজের প্রয়োজনীয় খরচেও সমস্যা হতে পারে।আবার পরিবারের অন্য মানুষগুলোর ওপরও এর প্রভাব পরতে পারে।আমার কাছে তাই বাজি ধরা কোনো ভালো অভ্যাস মনে হয় না।লাইফে ঝুঁকি থাকবেই কিন্তু এমন ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না যেখানে জেতার আশায় নিজের টাকা,সময় বা মানসিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

আর মজা করার জন্য অনেক কিছুই করা যায়,সময় কাটানোর জন্যও অনেক ভালো উপায় আছে।তাই এমন একটা অভ্যাস কেনো তৈরি করব যেটা পরে নিজের জন্যই ক্ষতির কারণ হতে পারে।তো কোনো কিছু শুরু করার আগে শুধু এটা ভাবলেই হবে না যে এখন কতোটা মজা লাগছে বা কতটা জেতার সম্ভাবনা আছে।এটাও ভাবতে হবে যে যদি হেরে যাই তাহলে কী হবে।কারণ অনেক সময় ক্ষতির জায়গাটা আমরা আগে থেকে ভাবি না।আর সেই কারণেই ছোট একটা ব্যাপারও পরে বড় সমস্যায় পরিণত হয়।এই জন্যই বাজি ধরার স্বভাবটা আমার কাছে কখনোই ভালো লাগে না।

ABB.gif