কিছু সম্পর্ক শুধু স্মৃতিতে ভালো থাকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু সম্পর্ক শুধু স্মৃতিতে ভালো থাকে এই কথাটা দিন দিন আরও বেশি করে অনুভব করতে হয়। কারণ প্রত্যেকটা মানুষ জীবনের একেকটা সময়ে কিছু মানুষের সাথে খুব ভালোভাবে জড়িয়ে পড়ে। তখন মনে হয় এই সম্পর্কটা সারাজীবন থাকবে, এই মানুষটাকে ছাড়া চলার কথা ভাবাও যাবে না। কিন্তু সময় যত এগোতে থাকে তত বুঝতে হয়, সব সম্পর্ক বাস্তবে টিকে থাকে না। কিছু মানুষ শুধু আমাদের জীবনের কোনো একটা সময়ে ভালো ছিল, আর বাকিটা শুধু স্মৃতি হয়ে যায়।

বর্তমান সময়ে দেখা যায় অনেক সম্পর্কের মধ্যে আগের সেই আবেগ, ভালো লাগা, যত্ন কিছুই আর থাকে না। হয়তো একসময় একসাথে অনেক ভালো সময় কেটেছে, অনেক মিষ্টি স্মৃতি তৈরি হয়েছে কিন্তু এখন আর তাদের সাথে কথা বলতে মন চায় না। তাদের জন্য এখন মনে হয় না সেই পুরনো টান। তখন মনে হয়, ভালোবাসা, বন্ধুত্ব, কাছের মানুষ এসব জিনিসও সময়ের সঙ্গে বদলে যায়। অনেকে থাকে যারা বাস্তবে কাছে থাকলে শুধু ঝামেলাই বাড়ায়, মানসিক শান্তি নষ্ট করে কিন্তু স্মৃতিতে ওরাই হয়তো অনেক সুন্দর একটা জায়গা দখল করে রাখে।

এখন বোঝা যায় কিছু সম্পর্ক বাস্তবে টিকিয়ে রাখার জন্য অনেক সময় শুধু নিজের শান্তি বিসর্জন দিতে হয়। বারবার মানিয়ে নিতে হয়, অপমান সহ্য করতে হয় কিংবা এমন কিছু সহ্য করতে হয় যেটা নিজের আত্মসম্মানের সাথে যায় না। তখন মনে হয় এই সম্পর্ক বাস্তবে টিকিয়ে রেখে লাভ নেই। ভালো থাকার জন্য অনেক সময় সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। কিন্তু স্মৃতিতে সেই মানুষ বা সেই সময়টা সবসময় সুন্দর থাকে কারণ তখন খারাপ দিকগুলো চোখে পড়ে না। শুধু ভালো মুহূর্তগুলো মনে পড়ে।

কিছু মানুষকে মনে পড়লে মন ভালো হয় কিন্তু সামনে আসলে বোঝা যায় পুরনো কিছু আর নেই। এই জিনিসটাই প্রমাণ করে কিছু সম্পর্ক শুধু স্মৃতিতে ভালো থাকে, বাস্তবে থাকলে শুধু মানসিক অশান্তি বাড়ায়। তাই এখন মনে হয় সবাই জীবনের কিছু অধ্যায়ে কিছু মানুষকে শুধু স্মৃতিতে রাখতে শেখা উচিত। বাস্তবে টিকিয়ে রাখার চেয়ে কখনো কখনো স্মৃতির মানুষ হিসেবেই তারা অনেক বেশি ভালো থাকে।


ABB.gif